
দাবদাহ লাইভ, ভগবনপুর, অক্ষয় গুছাইত: গ্রেফতার হলেন ভগবানপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতির ভাই দীপ্তেন্দু মাইতি। ভগবানপুর-১ ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উপ-প্রধান ছিলেন তিনি। দীপ্তেন্দু মাইতির বিরুদ্ধে প্রশাসনিক পদে থেকে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে সরকারি এম্বুলেন্স বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও আছে। ৫ আগস্ট রাতে দীপ্তেন্দু মাইতিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে ৬ আগস্ট কাঁথি মহকুমা আদালতে পাঠায় ভগবানপুর থানার পুলিশ।
0 Comments