
সুবর্ণ জয়ন্তী সম্মেলন অনুষ্ঠিত বেঙ্গল কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না,এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে বিভিন্ন রকমের ওসুধ, পাড়ার দোকান থেকে বিভিন্ন জীবনদায়ী ওসুধ কেনে সাধারণ মানুষরা, সম্প্রতি ২০শে অগাস্ট বৃহস্পতিবার বারাসাতের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চাশ তম সুবর্ণজয়ন্তী বর্ষের সাধারণ সভা।এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওষুধ বিক্রেতা থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন সদস্য সদস্যা এবং উচ্চ পদস্থ আধিকারিকরা । এদিন সংগঠনের পক্ষ থেকে নবীন ও প্রবীণদের হাতে স্মারক উত্তরিয় ও উপহার দিয়ে সন্মানিত করা হয় । পাশাপাশি এদিনের সাধারণ সভায় পাইকারী ও খুচরো ওসুধ বিক্রেতাদের বলা হয় স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করতে, পাশাপাশি এদিনের সাধারণ সভায় উপস্থিত ড্রাগ কন্ট্রোলের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা এই সভা থেকে বার্তা দেন আমাদের তিনটে আবশ্যিক চাহিদা খাদ্য / বস্ত্র আর বাসস্থান তারপর তো অন্যান্য চাহিদা আছেই, মানুষ অসুস্থ হলে সবার আগে ডাক্তারের শরণাপন্ন হন কিন্তু ডাক্তারদের পেছনে রয়েছেন আপনারা অর্থাৎ এখানে উপস্থিত বিভিন্ন ওসুধ বিক্রেতারা ,আপনারাই ডাক্তারদের করা প্রেসক্রিপশন দেখে ওসুধ দেন,আজ ডিজিটাল সিস্টেমে ওসুধ ঘরে বসে পাওয়া সহজ হয়ে গেছে। কিন্ত একটা সময়ে ছিলো যখন এই পরিসেবা পাওয়া যেত না তখনও আপনারাই ওসুধ দিয়ে সুস্থ রাখতেন সবাইকে । পাশাপাশি ড্রাগ কন্ট্রোলের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা বলেন যারা নিয়ম মেনে কাজ করছেন না তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। এবং তাদের লাইন্সে বাতিলও করা হবে । অন্য দিকে ড্রাগ কন্ট্রোলের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা আরও বলেন আগামী দিনে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাদের অফিসে এসে কথা বলবেন। অন্যদিকে আর এক আধিকারিক বলেন জিএস টির ব্যাপারেও তথ্য তুলে ধরেন।সব মিলিয়ে এই সম্মেলন থেকে অনেক বার্তাই স্পষ্ট হয়ে উঠলো।
0 Comments