
পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশ
পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশ
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী : অভিনয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গোবরডাঙা মৃদঙ্গমের উদ্যোগে মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আট দিনের বিদ্যালয়ভিত্তিক নাট্যকর্মশালা। ১২ থেকে ১৯ আগস্ট আয়োজিত এই কর্মশালায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ২৬ জন পড়ুয়া অংশ নেয়। নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন নাট্যখেলা ও সৃজনশীল অনুশীলনের মাধ্যমে পড়ুয়াদের দলগত কাজ, আত্মবিশ্বাস ও ভাবনা প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় দেশাত্মবোধক নাটক ‘স্বদেশ’। পড়ুয়াদের অভিনয় প্রশংসা কুড়োয় শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের। কর্মশালার পরিচালক ছিলেন মৃদঙ্গমের কর্ণধার ও নাট্যপরিচালক বরুণ কর। প্রশিক্ষণে ছিলেন মণি মোহন মণ্ডল, গোপাল বিশ্বাস, সৌমিতা দত্ত বণিক, বর্ণালী সেন-সহ সংস্থার অন্যান্য সদস্যরা। সমাপনী অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনেও আরও বিদ্যালয়ে এই ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

0 Comments