
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সিদ্দিকুল্লা চৌধুরীর সাংবাদিক সম্মেলন ,মূলত এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য ছিলো দেশ ভাগ স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক্কুল্লা চৌধুরী সহ মুসলিম সম্প্রদায়ের আরও অনেকেই। স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানের ব্যাপারে বর্তমান সরকার সবাইকে ভুল বোঝাচ্ছে বলেও রাজ্য সরকারকে আক্রমন করেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী, পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও বর্তমান রাজ্য সরকারের অপমান অসন্মান নিয়েও সরব হন সিদ্দিকুল্লা।তিনি বার বার সাংবাদিকদের বলেন আমরা ভারতীয় অথচ এই সরকার মুসলিমদের প্রতি বিসদগার করছে বলে জানিয়েছেন চৌধুরী । পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে ভারতীয় মুসলমানদের অবদানের কথা তুলে ধরেন সাংবাদিকদের সামনে , চৌধুরী বার বার বলেন বর্তমান সরকার ক্ষমতায় এসেই স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অস্বীকার করার পাশাপাশি মুছে ফেলতে চাইছে স্বাধীনতা সংগ্রামের তাদের লড়াই। ক্ষোভ আর আফশোসের ছবি এদিন তুলে ধরা হয় এই সাংবাদিক সম্মেলনে
0 Comments