কাটমানি নয়, তোলাবাজিতে জেল

রাস্তাঘাটের কোয়ালিটি আমরা বুঝে নেব: তরুণ জ্যোতি

পুলিশি অভিযানে নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সূত্র অনুযায়ী হানা দিয়ে নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগড় থানার অন্তর্গত খড়দহ বিটি রোড সৎসঙ্গের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, খড়দহ বিটি রোড সৎসঙ্গের কাছে চার চাকা গাড়ি নিয়ে দুই জন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা টিটাগড় থানায় খবর দেয়। খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অভিযান চালিয়ে সন্দেহজনক দুই ব্যাক্তির কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ টো সেভেন এম এম পিস্তল, ১৪ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা। এরপরই ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃতরা পশ্চিমবঙ্গবাসী নয়। অভিযুক্তদের মধ্যে লালবাবু রাম, বর্তমানে বেলেঘাটার ট্যাংরায় থাকলেও সে আসলে বিহারের বাসিন্দা। আরেকজন রাজা কুমার শাহ শিয়ালদার কোলে মার্কেটে থাকলেও তাঁর আসল বাড়ি বিহারে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। উদ্ধাকৃত সামগ্রী নিয়ে ধৃতরা ওই স্থানে কি উদ্দেশ্যে দাঁড়িয়েছিল, পাচার, হত্যা নাকি কোনও নাশকতার ছক ছিল-এমনই নানান প্রশ্নের যথাযথ উত্তর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নিউজ এক পলকে

  • All
  • Uncategorized

ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধনে ফ্যাশন কর্মশালা

দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: বাঙালি ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া এবং ফ্যাশন-ফটোগ্রাফির সৃজনশীল মেলবন্ধনে সম্প্রতি অনুষ্ঠিত হল নবাগত মডেলদের আত্মপ্রকাশমূলক এক বিশেষ পোর্টফোলিও কর্মশালা। কর্মশালার মূল ভাবনা ছিল—‘বাঙালি বধূ’র চিরন্তন সৌন্দর্যকে আধুনিক সমগ্র লুকের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা। পাশাপাশি রিসেপশন লুক নিয়েও করা হয় নানা পরীক্ষামূলক কাজ। নবাগত মডেলদের ভবিষ্যতের পেশাগত পথকে আরও মজবুত করার

বেকারী শিল্প সঙ্কটে উদ্বিগ্ন বেকার্স অ্যাসোসিয়েশন

দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: দেশে ভর্তুকি নির্ভর রাজনীতির জন্য ক্ষুদ্র শিল্প ধ্বংসের মুখে: কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলনে উদ্বেগ প্রকাশ পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন এর ২৬ তম বার্ষিক রাজ্য সম্মেলন রবিবার কলকাতার মিলন মেলায় অনুষ্ঠিত হলো।  বেকারী শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের  দুশো প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে

আধুনিকৃত পোস্ট অফিস ও ডাক সেবা অ্যাপ চালু

আধুনিকৃত পোস্ট অফিস ও ডাক সেবা অ্যাপ চালু দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতার সিআইটি রোডে অবস্থিত কাঁকুড়গাছি সাব পোস্ট অফিস শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ডেলিভারি পোস্ট অফিস। নাগরিকদের বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানের জন্য সুসজ্জিত এই পোস্ট অফিসটি স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার ডিজাইন ম্যানুয়াল অনুসারে আধুনিকীকরণ করা হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ সোমবার কেন্দ্রীয় যোগাযোগ

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত সার্ভিস সেন্টারের বহু গাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত সার্ভিস সেন্টারের বহু গাড়ি দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ ভোররাতে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা গ্রাস করে সার্ভিস সেন্টারের পুরো চত্বরটি। স্থানীয় পুলিশ ও দমকলের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু গাড়ি। সোমবার ভোররাতে বিমানবন্দর সংলগ্ন যশোর

মাঝেরহাটে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক

দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ টিকিট পরীক্ষক হিসেবে পরিচয় দিয়ে স্টেশন চত্বরে এক যাত্রীর কাছে জরিমানা দাবি করতে গিয়ে আরপিএফ-এর হাতে আটক হয় এক ব্যাক্তি। শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে ঘটনাটি ঘটে। আরপিএফ ওই ব্যাক্তিকে বালিগঞ্জ জিআরপি-র হাতে তুলে দেয়। জিআরপি তাঁকে গ্রেফতার করে। রেল সূত্রে জানা যায়, নিজেকে কর্তব্যরত রেলওয়ে টিকিট পরীক্ষক হিসেবে পরিচয় দেওয়া

রাগশ্রী-জসুয়া মুকুটে ফ্যাশিওনোভা

দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘ফ্যাশিওনোভা সিজন সেভেন’। আয়োজক অংশু মহান্তীর উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শো-তে মিস্টার, মিস এবং কিডস—তিন বিভাগেই প্রতিযোগীদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ও মডেলিং জগতের একাধিক পরিচিত মুখ। গ্রুমার সঞ্জনা সাহার সুচারু নির্দেশনায়  ফ্যাসিওনোভার এর প্রতিটি সিকোয়েন্স ও প্রতিটি মুভমেন্ট পেয়েছে

দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে ?

বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী দাবদাহ লাইভ, বারাসাত, মহঃ মফিজুর রহমান: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যখন পর্যালোচনা শুরু হয়েছে, তখন নজরে এসেছে ‘দুয়ারে রেশন’। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া এই প্রকল্প আদৌ চালু থাকবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ

পাকা বাড়ি নিরাপদ পরিবার সরকারের অঙ্গীকার

পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার — এই মূল ভাবনাকে সামনে রেখে রাজ্যজুড়ে পুরোদমে চলছে। প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলির মাথার ওপর পাকা ছাদ সুনিশ্চিত করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। সরকারি তথ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী আবাসন যোজনা-গ্রামীণ’-এর (Pradhanmantri Awas Yojana Gramin) আওতায় ইতিমধ্যেই রাজ্যে ৩৮ লক্ষ পরিবারের

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে রেল অবরোধ

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে রেল অবরোধ করে বিক্ষোভ  দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতা : অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চলেছে মহিলারা। এবার রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা যায় মহিলাদের। বন্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার দুপুরে বিরাটি রেল স্টেশনের ফ্লাইওভারের নীচ থেকে এমনই দৃশ্য ধরা

বেতন ও পরিচয় পত্রের দাবীতে  সাফাই কর্মীদের বিক্ষোভ

 দাবদাহ লাইভ, শান্তিপুর, বৈশাখী সাহা, কলকাতাঃ নিয়মিত কর্ম করেও বেতন ও পরিচয়পত্র না মেলায় কর্মবিরতির পথে হাঁটে পুরসভার সাফাই কর্মীরা। ফলে জমে যাওয়া আবর্জনা থেকে দূর্গন্ধ ছাড়ানোর কারণে নাজেহাল এলাকাবাসী। তিন দিন কাটলেও পৌরপ্রধান নীরব থাকায় ক্ষুব্ধ সাফাই কর্মীরা পৌরসভার গেটের সামনে ও পৌরপ্রধানের কক্ষের বাইরে নোংরা আবর্জনা ফেলে বিক্ষোভে সামিল হয়। ঘটনায় তীব্র উত্তেজনা

0 Comments

Leave a Comment