
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ মাদক দ্রব্য সেবন এর জন্য সমাজের অধিকাংশ পরিবারে অশান্তির বাতাবরণ তৈরী হওয়ায় পরিবেশ আজ বিদ্ধস্ত।তাই সুস্থ ও শক্তিশালী মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক সচেতনতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান করার নির্দেশ দেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। তাঁর নির্দেশ অনুযায়ী ব্রহ্মা কুমারীজ মেডিকেল উইং-এর সহযোগিতায় পূর্ব রেলের বি. আর. সিং হাসপাতালের অডিটোরিয়াম-এ দুপুর দুটো নাগাদ ১০ কোটি নেশা মুক্তি প্রতিজ্ঞা মহা অভিযান ২০২৬ শীর্ষক একটি সচেতনতা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল ডিরেক্টর (এমডি), চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট (সিএমএস), বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল কর্মী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। প্রায় ৭০ জন অংশগ্রহণকারী ওই সেশনে যোগদান করেন। ব্রহ্মা কুমারীজ মেডিকেল উইং-এর প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে মাদকাসক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং আত্মসংযম, প্রতিরোধ ও সম্মিলিত পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘মাদক মুক্ত ভারত' ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে অবদান রাখতে নেশাজাতীয় দ্রব্য বর্জনের শপথ নেন। মাউন্ট আবুর সদর দপ্তরের তরফে হাসপাতালের এই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, ব্রহ্মা কুমারীজ মেডিকেল উইং বি. আর. সিং হাসপাতালকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।
0 Comments