
পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে
পুলিশের বড়াখানা অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
দাবদাহ লাইভ, উত্তর ২৪ পরগণা, মফিজুর রহমান : জানবেন পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে। সম্প্রতি, উত্তর ২৪ পরগনার বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির 'বড়াখানা' অনুষ্ঠানে পুলিশকর্মী-আধিকারিকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশদের বিশেষ সংবর্ধনার অনুষ্ঠান ছিল। সেখানে দুপুর ২টো নাগাদ হাজির হন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত পুলিশকর্মী-আধিকারিকদের উদ্দ্যেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, জানবেন পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে। তিনি আরও বলেন, দেশের সেরা পুলিশবাহিনী গড়ে উঠুক এ রাজ্যে - এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। তাঁর জমানায় মাত্র তিন মাসে পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের কাজ করতে হচ্ছে জানি। দুর্নীতি দমন থেকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা, নারী সুরক্ষা - সবেতেই আপনারা যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ও আর্থিক ঋণ আছে, তবু দেশের সেরা পুলিশবাহিনী গড়ে উঠুক এ রাজ্যেই - এটা মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে। প্রথামাফিক প্রতিবছর উত্তীর্ণ ব্যাচের পুলিশদের বিশেষ সংবর্ধনার উদ্দ্যেশ্যে 'বড়াখানা'র আয়োজন করা হয়। যা রাজ্য পুলিশের তরফে করা হয়ে থাকে। বৃহস্পতিবার ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশদের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাসহ পুলিশের শীর্ষ কর্তারা। সেখানে বক্তব্য দেওয়ার সময় রাজ্য পুলিশের বর্তমান ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জমানায় মাত্র তিন মাসে দুর্নীতি দমন থেকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা, নারীদের সুরক্ষা দেওয়া - সবেতেই পুলিশ যোগ্যতার পরিচয় দিয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রত্যাশা করেন, দেশের সেরা পুলিশবাহিনী গড়ে উঠুক এ রাজ্যে। এবিষয়ে পুলিশের উপর তাঁর বিশ্বাস আছে বলেও জানান শুভেন্দু। অনুষ্ঠান শেষে পুলিশকর্মী-আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন মুখ্যমন্ত্রী।
0 Comments