Banner Top
Tuesday, 24 March, 2026

বুনিয়াদি পাঠে ভারত সেরা বাংলা

পিছিয়ে ডবল ইজ্ঞিন রাজ্য – দাবী কেন্দ্রীয় ইকনমিক এডভাইজরি কাউন্সিলের

    দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  বুনিয়াদি পাঠে সমগ্র দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, ডবল ইজ্ঞিন রাজ্য পিছিয়ে রয়েছে বলে এই তথ্যে প্রকাশ। ১০ বছর বয়সির পড়ুয়াদের অক্ষর ও সংখ্যা পরিচিতির নিরিখে ভারতবর্ষের সকল রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান বিবেক দেবরায়ের নেতৃত্বে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি রিপোর্ট অনুযায়ী সামনে এসেছে এমনই তথ্য। পাশাপাশি সাধারণ স্বাস্থ্যের দিক থেকেই জাতীয় গড়ের তুলনায় ভালো অবস্থায় আছে এই পড়ুয়ারা। এমনটাই বলছে রিপোর্ট। সম্প্রতি, এই রিপোর্টের প্রসঙ্গ তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লেখেন -“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আর একটি পালক।” খুশির জোয়ার রাজ্যে। অন্যদিকে, তাৎপর্যপূর্ণভাবে পড়ুয়াদের শিক্ষা-স্বাস্থ্যের নিরিখে দেশের বড় রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের গেরুয়া রাজ্য উত্তরপ্রদেশ। সম্প্রতি, প্রকাশ হওয়া ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসির রিপোর্ট অনুযায়ী মোট ৩৬টি মাপকাঠিকে পাঁচটি সূচকে ভাগ করে তার ভিত্তিতে মূল্যায়ন করে এই রিপোর্ট তৈরী করা হয়েছে। যেই পাঁচটি সূচক যথাক্রমে- শিক্ষার পরিকাঠামো, লার্নিং আউটকাম বা পড়ুয়ারা কতখানি শিখল, শিক্ষার সুযোগ, সাধারণ স্বাস্থ্য এবং প্রশাসন। এই সকল মাপদণ্ডের ভিত্তিতে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী, রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের গড় প্রাপ্ত মান সবচেয়ে বেশি, ১০০ এর মধ্যে ৫৪.৫৮। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে তামিলনাড়ু, চতুর্থ স্থানে রাজস্থান। অনেকটা পেছনে গিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শাহের গুজরাট। পাশাপাশি,স্কুলে পড়াশোনার সুযোগের নিরিখেও প্রথম বাংলা। প্রাপ্ত মান ৬৭.৭৫। সাধারণ স্বাস্থ্যেও প্রাপ্তি নজর কাড়ার মত। শতাংশের হিসেবে যার পরিমান ৫২ শতাংশের বেশি। পাশাপাশি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে প্রাথমিকে ৫০ শতাংশের বেশি পদে শিক্ষক-শিক্ষিকা আছেন। বুনিয়াদি শিক্ষার ভিত পাকাপোক্ত হলে তবেই তার উপর সঠিকভাবে উচ্চশিক্ষার ইমারত নির্মাণ সম্ভব। সুতরাং, বুনিয়াদি শিক্ষায় রাজ্যের এই জয় বাংলার শিক্ষাব্যবস্থার উজ্জ্বল নিদর্শন।

নিউজ এক ঝলকে

[flownews_posts_display name=”বিশেষ খবর “]

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

বুনিয়াদি পাঠে ভারত সেরা বাংলা পিছিয়ে ডবল ইজ্ঞিন রাজ্য – দাবী কেন্দ্রীয় ইকনমিক এডভাইজরি কাউন্সিলের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment