Banner Top
Tuesday, 24 March, 2026

নববারাকপুরে ম্যারাথন দৌড়ে জেলার জয়জয়কার

দাবদাহ লাইভ, নববারাকপুর, অলক আচার্য : রবিবার সকালে নববারাকপুরে বিরাট ম্যারাথন দৌড়ের আয়জন করা হয়। উদ্দেশ্য  খেলাধূলো ও দৌড়ের মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ। এই প্রতিজগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।নববারাকপুর পশ্চিম কোদালিয়া নবোদয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগে প্রথম বর্ষের ৫ কিমি ম্যারাথন দৌড় শুরু হয় সংঘ প্রাঙ্গণ থেকে। এরপরে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দৌড় শেষ হয় সংঘ প্রাঙ্গণে। পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, মছলন্দপুর, আমডাঙা, বনগাঁ, বিরাটী, তেঘরিয়া খড়দহ, বিধাননগর, সোদপুর পানিহাটি, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, মগরাহাট, ক্যানিং, জয়নগর,খড়গপুর, চম্পাহাটি, হুগলির কোন্নগর, হাওড়া, বাগনান,বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে প্রতিযোগী অংশগ্রহণ করে।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন, “নববারাকপুরে দীর্ঘ কয়েক বছর বাদে এক সুবিশাল ম্যারাথন দৌড়ে পুনরায় চালু হল পুরসভার ২০ নং ওয়ার্ডে নবোদয় সাংস্কৃতিক সংঘের উদ্যোগে। আগে শহরে সুস্থ শরীরচর্চার খেলাধূলো এই ধরনের দৌড় ম্যারাথন প্রচলন ছিল। মাঝখানে বন্ধ হয়। পুনরায় চালু হল। খুব ভালো উদ্যোগ। বহু প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই প্রয়াসকে সাধুবাদ জানাই।“সংঘের ক্রীড়া সম্পাদক তাপস মজুমদার জানান, “দীর্ঘ পনেরো বছর বাদে এক বিরাট ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের উদ্দীপনা বেশ ভালো সাড়া ফেলেছে এলাকায়। “অ্যাথলিট যুথিকা রায় বলেন, “জাতীয়স্তরে সফল অ্যাথলিট হিসেবে আমার স্বপ্ন ছিল এলাকায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা। সেই স্বপ্ন পূরণ করল নবোদয় সাংস্কৃতিক সংঘের সদস্যরা। সংঘের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। “আগামী দিনে আরও বড় আকারে ম্যারাথন দৌড় করা হবে বলে জানান যুথিকা দেবীরা। তিনি আরও বলেন, “সুস্থ শরীরচর্চার ব্যক্তিত্ব ৭৫ বছরের উষা রানি মজুমদারকে এখনও রাস্তায় দৌড়াতে দেখে আগামী প্রজন্মরা উৎসাহিত হবে।“

এই প্রতিযোগিতায় ২৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চারটি বিভাগে পুরুষ ও মহিলা এবং পঞ্চাশোর্ধ্ব পাচঁ জন করে মোট ২০ জনকে পুরষ্কার প্রদান করে উৎসাহিত করা হয়। পুরুষ বিভাগে প্রথম লেনিনগড় পেয়ারাবাগানের নেপাল সাহা,দ্বিতীয় হন বারাসতের সতীশ সিং, তৃতীয় হন আমডাঙার তাজউদ্দিন মন্ডল, বনগাঁর বিপ্রদীপ ভক্ত চতুর্থ, তেঘরিয়ার মহম্মদ সামিম পঞ্চম। মহিলাদের মধ্যে প্রথম হন খড়দহের সুনীতা চৌধুরী, বিরাটীর ঈশিকা ঘোষ দ্বিতীয়, বিধাননগরের সাহানাজ পারভিন তৃতীয়, মুড়াগাছার পায়েল বাগচী চতুর্থ, খড়দহ-পানিহাটির কাঙ্খিতা রায় পঞ্চম। পঞ্চাশোর্ধ্ব দৌড়ে পুরুষ বিভাগে প্রথম হন গোবরডাঙার শঙ্কর মন্ডল, মগরাহাটের বিশ্বনাথ সরকার দ্বিতীয়, সোনারপুরের চন্দ্রেশ্বর হালদার তৃতীয়, ক্যানিঙয়ের আব্দুল কালাম লস্কর চতুর্থ, দমদমের লোকনাথ সাহা পঞ্চম; এবং মহিলাদের মধ্যে প্রথম হন সোনারপুরের রীনা ভদ্র, মছলন্দপুরের বিপ্লবী দেবনাথ দ্বিতীয়, খড়্গপুরের রীনা বেড়া তৃতীয়, নববারাকপুরে উষা রানী মজুমদার চতুর্থ।

আট থেকে আশি সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য ট্রফি,মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদেরও শংসাপত্র এবং মেডেল দিয়ে উৎসাহিত করেন পুরসভার পুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও ক্রীড়া সংগঠক ও সংঘের সদস্যরা। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, দেবাশিস মিত্র, সুদীপ ঘোষ, শোভা রায়, প্রাক্তন পুর প্রতিনিধি অশোক মিত্র, প্রাক্তন ফুটবলার সুধীর দাস, জাতীয় অ্যাথলিট যুথিকা রায়, সংঘের সম্পাদক শেখর মিত্র, ক্রীড়া সম্পাদক তাপস মজুমদার, সভাপতি বাবলু বিশ্বাস সহ সংঘের সদস্যরা।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নববারাকপুরে ম্যারাথন দৌড়ে জেলার জয়জয়কার
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment