Banner Top
Tuesday, 24 March, 2026

শ্রমিক যুবকের কফিনবন্দি দেহ পৌঁছালো গ্রামে

               দাবদাহ লাইভ, মালদা, সজল দাশগুপ্তঃ কপালে রয়েছে একাধিক ক্ষত চিহ্ন! তিনদিন পর যুবকের রহস্যময় কফিনবন্দি দেহ পৌঁছাল গ্রামের বাড়িতে! মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনদিন পর শুক্রবার ভিন রাজ্য থেকে যুবকের রহস্যময় কফিনবন্দি দেহ পৌঁছাল গ্রামের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম মহম্মদ সাহিদ আব্বাস ওরফে রয়েল আলি(৩২), বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামে। প্রায় মাস খানেক আগে স্থানীয় এক ঠিকাদারের মারফতে ভিন রাজ্য হরিয়ানার আমবালা এলাকায় বিল্ডিং নির্মাণে ফোরম্যান এর কাজ করতে যায়। বুধবার সকালে আমবালা এলাকার এক কক্ষ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তবে যুবকের গলায় কোনোকিছুর চিহ্ন দেখা না গেলেও কপালে ও মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। এতে পরিবারের লোকেদের অনুমান তাকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পোস্টমর্টেম রিপোর্ট আসলেই আসল সত্য জানা যাবে বলে জানান আম্বালা থানার পুলিশ। আরো জানা যা, রয়েল আলি দীর্ঘ ১৫ বছর ধরে এই বিল্ডিং নির্মাণ লাইনে ফোরম্যান হিসেবে কাজ করতো। মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ স্ত্রীর সঙ্গে ফোনে অর্ধেক ঘন্টা কথা বলেন রয়েল। এরপর বুধবার সকালে যুবকের রহস্যঘেরা মৃত্যুর খবর শুনতে পায় পরিবারের লোকেরা। স্থানীয় ঠিকাদারের মারফতে জানতে পারেন কোমরের বেল্ট দিয়ে জানালার রডের সঙ্গে নিজেকে পেঁচিয়ে আত্মহত্যা করেছে রয়েল। তবে তার পরিবার আত্মহত্যার কথা মানতে নারাজ। কেউ বা কারা তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। রয়েলের পরিবারে এক নাবালক ছেলে ও এক নাবালিকা মেয়ে রয়েছে। কিভাবে তাদেরকে লালনপালন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্ত্রী রুনা পারভিন।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

শ্রমিক যুবকের কফিনবন্দি দেহ পৌঁছালো গ্রামে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment