Banner Top
Tuesday, 24 March, 2026

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। গ্রেফতার চার।

দাবদাহ লাইভ,পশ্চিম মেদিনীপুর , অক্ষয় গুছাইত: খড়্গপুর আইআইটিতে চাকরি করিয়ে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রেল শহরে। এই অভিযোগের ভিত্তিতেই ৪ জনকে গ্রেফতার করল খড়গপূর টাউন থানার পুলিশ। সূত্র মারফৎ জানা যায়, খড়্গপুর আইআইটির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট ও সিকিউরিটি গার্ড নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ৬ মাস প্রফেশনাল পিরিয়ড। মাসিক বেতন হিসেবে প্রথমে হাতে পাবে ১৭০০০ টাকা, ৬ মাস পরে মিলবে ২৪ হাজার টাকা। আসলে বিজ্ঞপ্তিটি ছিল ভুয়ো। এই বিজ্ঞপ্তি বের করে রেল শহরের বেশ কয়েকজন দালাল। ঠিক হয় চাকরির দর। সিকিউরিটি গার্ডের চাকরি পেতে গেলে লাগবে ৩ লক্ষ টাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট পদের জন্য লাগবে ৫ লক্ষ টাকা। দালালদের এমন প্রলোভনে পা দেয় উত্তরবঙ্গের বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। আশ্চর্য্যজনক ভাবে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টও করানো হয়। এরপর নিয়োগপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেই লেটার নিয়ে চাকরিতে যোগদানের জন্য খড়্গপুর শহরে পৌঁছেও গিয়েছিল উত্তরবঙ্গের বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তবে নিয়োগপত্রে থাকা সিগনেচার নিয়ে প্রথমে সন্দেহ হয় চাকরিপ্রার্থীদের। চাকরি করবে না এমন দাবি করে অগ্রিম টাকা ফেরত চায় চাকরিপ্রার্থীরা। কিন্তু সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে দালালেরা। চাকরিপ্রার্থীদের ক্রমাগত হুমকিও দিতে থাকে দালালচক্র। এরপরই খড়্গপুর টাউন থানার দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীরা।অভিযোগ পেয়ে তদন্তে নামে খড়্গপুর টাউন থানার পুলিস। খড়্গপুর শহরের এক বেসরকারি হোটেল থেকে বিকেলেই আটক করা হয় দশ জনকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয় চার জনকে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার- ৪
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment