Banner Top
Tuesday, 24 March, 2026

কুষ্ঠ কলোনী পরিদর্শনে জেলাশাসক

                 দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ ৩০ শে জানুয়ারি সোমবার বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পদযাত্রা ও একটি ট্যাবলোর উদ্বোধন হয় জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তরফ থেকে। সেদিনের ওই কর্মসূচিতে জেলাকে কুষ্ঠ মুক্ত জেলা গড়তে শপথ গ্রহণ করা হয় প্রশাসনের উদ্যোগে। এই দিন  শপথ গ্রহণের পরই  মেদিনীপূর শহরের কুষ্ঠ কলোনি ঘুরে দেখলেন জেলাশাসক আয়েশা রানী। তাঁদের অভাব অভিযোগ মন দিয়ে শোনার পর দ্রুত সমাধান করার আশ্বাসও দিলেন জেলাশাসক। মেদিনীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়ায় রয়েছে এই কুষ্ঠ কলোনি। প্রতিমাসে এলাকায় স্বাস্থ্য দপ্তরের একটি ক্যাম্প করে চিকিত্‍সার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে জেলাশাসকের সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য কাউন্সিলর ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলাকে আমরা কুষ্ঠ মুক্ত জেলা গড়তে চেষ্টা করছি। সেই হিসেবেই যে কুষ্ঠ রোগীদের কলোনিটি রয়েছে সেখানে এসেছিলাম। তাঁদের সমস্যা ও অসুবিধাগুলো জানার জন্য। ওদের অনেক রকম অসুবিধা। যেমন পাট্টা পাননি কেউ কেউ। বাড়ি, নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা আছে। এমনিতে তো হেলথ ক্যাম্প হচ্ছে, তবু মাসে এখানে একবার করে কলোনির মধ্যে ক্যাম্প করতে বলেছি। ওদের যা যা ড্রেসিং এর সরঞ্জাম দরকার সেটা এখানে প্রোভাইড করা হবে। এছাড়া কলোনিতে ওদের পাশেই একটা লেপ্রসি ইউনিট রয়েছে। সে বিষয়েও দেখছি কি ব্যবস্থা করা যায়। এলাকায় জেলাশাসককে দেখে অনেকেই আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান জেলা শাসক। যাদের আধার কার্ড নেই তাদের অতিসত্বর আধার কার্ডের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলাশাসক।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

[flownews_posts_tab_display name=”জেলার খবর “][flownews_newsticker_display type=”type3″ name=”News”]
কুষ্ঠ কলোনী পরিদর্শনে জেলাশাসক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment