Banner Top
Tuesday, 24 March, 2026

উপলব্ধি আয়োজিত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন

               দাবদাহ লাইভ, কোলকাতা, সংবাদদাতাঃ  কোলকাতা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন বা আইসিসিআর, অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারীতে অনুষ্ঠিত হলো উপলব্ধি আয়োজিত  ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন “ফিনিক্স”। এটি তাদের আয়োজিত দ্বিতীয় প্রদর্শনী, যেখানে একসাথে আশি জন প্রতিভাবান নামী, অনামী শিল্পীদের শিল্পকর্ম, ভাস্কর্য, ফটোগ্রাফি ও হস্তশিল্প প্রদর্শিত হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর বিমান নাগ, বিশিষ্ট শিল্পী পল চিরঞ্জিত, বিশিষ্ট ফটোগ্রাফার বানীব্রত মুখোপাধ্যায় ও বিশিষ্ট চিত্রানুরাগী ও শিল্প বিশেষজ্ঞ শর্মিলি ভৌমিক এবং উপলব্ধির চার আয়োজক কর্ণধার কিংশুক মজুমদার, শিল্পী অদিতি দে, শিল্পী বিশ্বজিৎ ধর ও শিল্পী সুণীপা হালদার সম্মিলিত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ সূচনা করেন। প্রদর্শনী তে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীদের হাতে এইদিন শিল্পী সন্মাননা তুলে দেন অতিথিরা। দ্বিতীয় দিন বিশেষ অতিথি বর্ষীয়ান ভাস্কর, শিল্পী মাননীয় মানবেন্দ্র সরকার, বিশিষ্ট শিল্পী মিহির কয়ালের পৌরহিত্য এ একটি ইন্টারেক্টিভ আর্ট সেশন বা ওয়ার্কশপ কাম প্রতিযোগিতার আয়োজন করা হয় “উপলব্ধি” তরফে, যেখানে তেইশ জন শিল্পী তাদের ভাবনাকে তুলে ধরেন। তৃতীয় অর্থাৎ শেষ দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি আরণ্যক বসু, বিখ্যাত বাচিক শিল্পী ও আকাশবাণীর প্রাক্তন ঘোষক দীপঙ্কর সেন মহাশয়। কবির স্বকণ্ঠের আবৃত্তি , দীপঙ্কর সেন মহাশয় ও তার সহশিল্পী র দ্বৈত উপস্থাপনা ছিলো অনুষ্ঠানের বাড়তি পাওনা। এছাড়াও এদিন প্রদর্শনী কক্ষে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপলব্ধির গুণী শিল্পীরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে নিজেদের মেলে ধরেন ও অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। তিনদিনের এই প্রদর্শনীতে দূর, দূরান্ত থেকে আগত শিল্পী ও শিল্প প্রেমীরা যোগ দিয়েছিলেন তাদের প্রিয় উপলব্ধিকে ভালবেসে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

উপলব্ধি আয়োজিত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment