Banner Top
Tuesday, 24 March, 2026

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গোটা রাজ্যে পালিত

                                                                                          দাবদাহ লাইভ, হাওড়া, অভিজিৎ হাজরাঃ  ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন দুয়ারে হাজির। সরকারি প্রকল্প গুলোকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের শুরুতেই ঘোষণা করেছিলেন “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে “দিদির সুরক্ষা কবচ”  কর্মসূচি-কে পাখির চোখ করে সাংসদ, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের অন্যান্য জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। ছয়টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হচ্ছে। স্বাস্থ্য সাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডার সহ ছয়টি প্রকল্পের প্রচার চালানো হচ্ছে। কোনো মানুষ যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ -সুবিধা পান সে গুলি খতিয়ে দেখছেন জনপ্রতিনিধিরা। আবাস প্লাস প্রকল্প নিয়ে , শিক্ষা ক্ষেত্রে দূর্ণীতি নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে তোলপাড় রাজ্য। একের পর এক গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে ভুয়ো প্রাপকের নাম উঠে আসছে। হাওড়া জেলা ও তার ব্যতিক্রম নয়। কয়েকটি ক্ষেত্রে সরোজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন খোদ হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য। উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের চন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েতে “দিদির সুরক্ষা কবচ” “দিদির দূত” কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী, আমতা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তুষার কর সিনহা, উলুবেড়িয়া উত্তর বিধান সভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস,চন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেখ রজব আলী, উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আসফার  মিদ্দা, আমতা রামসদয় মহাবিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি শেখ রুহুল আমিন, মহিলা সভানেত্রী শিলা মাখাল সহ তৃণমূল কংগ্রেসের প্রমূখ নেতৃত্ববৃন্দ। সম্প্রতি চন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শনে এসেছিলেন সি পি এম নেতা মহম্মদ সেলিম। তিনি অভিযোগ করে বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের উপর তলা থেকে নীচু তলার সমস্ত নেতা -নেত্রী, কর্মীরা বিভিন্ন দূর্ণীতির সাথে যুক্ত। গরীবদের যা প্রাপ্য তাদের না দিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা -নেত্রী কর্মীরা তাদের নিজেদের পরিবারের সদস্যদের ও আত্নীয়- স্বজনদের পাইয়ে দিচ্ছে। কয়েক জনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের প্রকল্পের সুযোগ -সুবিধা পাইয়ে দিচ্ছে। সমস্ত কাজে কাটমানি নিচ্ছে। দিকে দিকে আবাস প্লাস প্রকল্প,শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্ণীতি ধরা পড়ছে। সবক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা -নেত্রী, কর্মীরা জড়িয়ে পড়েছে। অপরদিকে দিদির সুরক্ষা কবচ- কে প্রচারের মাধ্যম করে “দিদির দূত”-রা চন্দ্রপুর গ্ৰামে এলে এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ পরিলক্ষিত হয় নি। এই গ্ৰাম পঞ্চায়েতে দিদির দূত-রা গ্ৰামবাসীদের সঙ্গে কথা বলেন।গ্ৰামবাসিরা “দিদির দূত”দের সঙ্গে ভালোভাবে কথা বলেন। উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী জানান, আমাদের একটাই মুখ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পনের বছর পর ফাইভ, সিক্সের ছাত্র -ছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইতিহাস বইতে পড়বেন।তাই তাঁরা মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই জনমুখী সব কয়টি প্রকল্প সমস্ত শ্রেণীর মানুষদের কাছে পৌঁছে দিতে চান। রাজ্যের দশ কোটি মানুষদের মধ্যে ৯৫ শতাংশ মানুষ পরিষেবা গুলির সুযোগ-সুবিধা পাচ্ছেন। যে ৫ শতাংশ মানুষ নানান সমস্যার জন্য এই পরিষেবা পান না তার জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে “দিদির সুরক্ষা কবচ” নিয়ে ” দিদির দূত ” হিসাবে যাচ্ছি। এর মূল উদ্দেশ্য, জনসংযোগ করা। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে, যে ১৫ টি প্রকল্পের সুযোগ -সুবিধা মানুষ পাচ্ছেন কি না,কী কী সুযোগ -সুবিধা গুলি মানুষ পাবেন তা নিয়ে ও বিশদে বোঝানো হচ্ছে”। ডাঃ নির্মল মাজী বলেন, দিদির সুরক্ষা কবচ, দিদির দূত, তৃণমূল কংগ্রেসের নেতা -নেত্রী, কর্মীদের নামে বিরোধী রাজনৈতিক দলের নেতা -নেত্রী কর্মীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন।আপনারা এ গুলি কান দেবেন না। বিশ্বাস করবেন না। আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাব দেবেন। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা -নেত্রী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিরোধী দল গুলির পাতা ফাঁদে পা দেবেন না ‌নিজেদের সংযত রাখবেন। যাঁরা “দিদির দূত” হয়ে যাচ্ছেন তারা যাতে দিদির দূত এর মতো আচরণ করেন, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

দিদির দূতের অন্য অভিজ্ঞতা আমতায়

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গোটা রাজ্যে পালিত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment