Banner Top
Tuesday, 24 March, 2026

হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
 দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তীঃ হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা  স্পোটিং ক্লাবের পরিচালনায়  আজ ১৭জানুয়ারী আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ ক্লাব কর্ণধার প্রসেনজিৎ পোদ্দারের জন্মদিন উপলক্ষে ক্লাব সদস্যরা এই টুর্নামেন্টের আয়োজন করে ৷ মঙ্গলদীপ প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত মেহমানরা ৷ মাঙ্গলিক এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক কল্যাণব্রত দত্ত, ক্লাব সম্পাদক তাপস পোদ্দার, সমীর চক্রবর্তী, সৌহার্দ্য দে, পার্থ সিকদার, শুভ সরকার প্রমুখ ৷ প্রসেনজিৎবাবু জানান, “বছরভর বহুমুখি জনকল্যাণ মূলক কার্জকলাপ আমরা করে থাকি ৷ এই টুর্নামেন্ট তারই অঙ্গ ৷ এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে আমরা সর্বদাই প্রস্তুত ৷ আগামী ১ফেব্রুয়ারী ক্লাব ময়দানের হরিনাম সংকীর্তনে সকলকে স্বাগত জানাই ৷” জন্ম দিবস উপলক্ষে এ হেন রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজনে খুশি এলাকাবাসী ৷

হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment