Banner Top
Tuesday, 24 March, 2026

আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট ব্যারাকপুরে

               দাবদাহ লাইভ, ব্যারাকপুর, মহ: মফিজুর রহমানঃ  পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের আয়োজনে এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের পরিচালনায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৬টি ক্রিকেট দল নিয়ে অনুষ্ঠিত আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হলো ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। ১১ জানুয়ারি বুধবার খড়দহের শহীদ সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে তারা ৮ উইকেটে ভৈরব গাঙ্গুলী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬ টি কলেজ অংশগ্রহণ করে। ৫ জানুয়ারি পাঁচ দিন ধরে এই টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধন করেন হীরালাল মজুমদার কলেজ ফর উইমেন এর অধ্যাপক তথা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিষদের সদস্য প্রদীপ্ত মুখার্জি। ১৬ টি কলেজ ছাড়াও ৮ টি কলেজ থেকে খেলোয়াড়রা ট্রায়ালে অংশগ্রহণ করে। মোট ২৪ টি কলেজ থেকে খেলোয়াড়দের বেছে নিয়েবিশ্ববিদ্যালয়ের জন্য একটি টিম তৈরি করা হয়। সেই টিম আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে উড়িষ্যার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ১১ জানুয়ারি বুধবার ফাইনালের দিন বিজয়ী ও বিজিত দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আন্ত:ক্রীড়া পর্ষদের আহ্বায়ক এবং অধ্যাপক অনির্বাণ সরকার, হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, ভৈরব গাঙ্গুলী কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সোম, ডক্টর প্রদীপ্ত মুখার্জি, জয়ন্ত বাউলি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মাসুদ হোসেন, অমৃতা ভট্টাচার্য, মাখলেস ওয়ার রহমান, সুতপা ঘোষ, অরূপ স্বর্ণমত, উপল মুখার্জি প্রমুখ।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট টুর্ণামেন্ট ব্যারাকপুরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment