Banner Top
Thursday, 26 March, 2026

দুর্নীতির দায়ে পঞ্চায়েত প্রধান অপসারিত

                       দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ  দলের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন সেলিম আলি নামে এক তৃণমূল কংগ্রেস নেতা। তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই এই সেলিম আলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে অন্তর্তদন্ত শুরু করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় সেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সব সত্যি। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে। মঙ্গলবার পদত্যাগ করেন সেলিম আলি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অভিষেক বন্দোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে জানিয়ে আসছেন দলের মধ্যে এক ইঞ্চি জমিও দুর্নীতির জন্যও বরাদ্দ করা হবে না। দলের কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস করলে ঠিকাদারি করা চলবে না। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এ প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযুষ কান্তি ভুঁইঞা বলেন, “এটা তমলুকে। আমার বিষয়টি জানা নেই। আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না।” অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় যে রাজনীতি চলছে, শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পদত্যাগ করতে বলার অর্থ আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কারণ তৃণমূল চাইছে সাধারণ মানুষের সামনে এসবের মাধ্যমে নিজের ইমেজ ধরে রাখতে। এই প্রধান তৃণমূল কংগ্রেসকে প্রচুর তোলাবাজির টাকা পৌঁছে দিয়েছেন। এখন আর পারছেন না। তাই নতুন প্রধান বসিয়ে তোলাবাজি করা হবে।

নিউজ এক ঝলকে

স্বাস্থ্য বিষয়ক আলোচনা মণিপাল হসপিটালে

সল্টলেক মণিপাল হসপিটালে স্বাস্থ্য বিষয়ক আলোচনা

টেবিল টেনিসে আবার‌ও কৃতিত্ব দেখালো বাংলার মেয়ে

টেবিল টেনিসে আবার‌ও কৃতিত্ব দেখালো বাংলার মেয়ে জয়মালা বাগচি

ভারতে ১ম জটিল স্নায়বিক ক্লিনিক শীঘ্রই চালু

ভারতে ১ম জটিল স্নায়বিক ক্লিনিক শীঘ্রই চালু

জীবনানন্দ সভাঘরে শক্তি- সুনীল সন্ধ্যা

জীবনানন্দ সভাঘরে শক্তি- সুনীল সন্ধ্যা

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

দুর্নীতির দায়ে পঞ্চায়েত প্রধান অপসারিত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment