Banner Top
Tuesday, 24 March, 2026

বেহাল দশায় শ্রীপুর আইসিডিএস স্কুল 

          দাবদাহ লাইভ, বনগাঁ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  দীর্ঘদিন যাবত চাল বিহীন বেহাল অবস্থায় থাকা একটি স্কুলে ক্ষুদে শিশুদের নিয়ে চলছে পড়াশোনা ও রন্ধন প্রক্রিয়ার পাশাপাশি খাদ্য গ্রহণের পর্ব। এরূপ কর্মকান্ডের জন্য সর্বদাই এক অজানা আশঙ্কায় থাকে স্কুল কর্মীরা। বিষয়টি প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্কুল কর্মীদের। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায় থাকা আইসিডিএস  স্কুলের বেহাল দশার কথাই বর্নিত হল। শ্রীপুর এলাকার অবস্থিত একটি আইসিডিএস  স্কুল যেন করুণ হৃদয়ে নয়ন মুদিয়া রহিয়াছে তাহার বেদনা প্রকাশের অপেক্ষায়। আসলে শ্রীপুর এলাকার দিশারি ক্লাব পার্শ্বস্হ পাকা দেওয়াল যুক্ত আইসিডিএস স্কুলটিতে রয়েছে দুটি কক্ষ। একটি কক্ষে চলে ওই স্কুলে আগত ক্ষুদে শিশুদের পড়াশোনার পর্ব অন্য কক্ষে চলে সেই শিশুদেরই জন্য রন্ধন প্রক্রিয়ার পাশাপাশি খাদ্য গ্রহণ পর্ব। পড়াশোনার কক্ষের চালটি ত্রিপল দিয়ে আবৃত থাকলেও রন্ধন সহ খাদ্য গ্রহণের কক্ষে দীর্ঘদিন যাবত চাল না থাকায় দর্শিত হয় উন্মুক্ত গগন। দীর্ঘদিন যাবত এমন বেহাল দশায় থাকা স্কুলটি নিয়ে একেবারেই উদাসীন প্রশাসন এমনই অভিযোগে মুখর হয়ে ওঠে ওই স্কুলের কর্মীরা। তাদের কথায় আমফান ঝড়ে স্কুলটির চাল সম্পূর্ণ উড়ে যায়। ব্যপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন যাবত বন্ধ থাকে স্কুলটি। পরবর্তীতে স্কুলটি চালু করতে সমস্যার সমাধান হিসেবে পড়াশোনার কক্ষটি ত্রিপল দিয়ে আবৃত করার পর পুনরায় চালু হয় স্কুল। কিন্তু অনাবৃত অবস্থায় রয়ে যায় রন্ধন প্রক্রিয়াকরনের কক্ষটি। যেখান থেকে অনায়াসেই মুক্ত গগন দর্শিত হয়। শুকনো ব্যতীত বর্ষার সময় আরও বিপুল সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ওই কক্ষে রন্ধন ও খাদ্য গ্রহণ পর্বের সময় খাবারে বিষাক্ত কিছু পড়ে ক্ষুদে কোনো শিশুর কিছু হলে তার দায়ভার কর্মীদের উপর বর্তাবে বলে আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু তারা কোনো গ্রাহ্য করেনি, এমনকি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্বেও কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ কর্মীদের। সেখানে আগত স্থানীয় ক্ষুদে শিশুদের কথা মাথায় রেখে অনতিবিলম্বে স্কুলটির সমস্যা সমাধানের যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন এমনই আর্জি জানায় স্কুল কর্মীরা। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান শংকরী পাল জানান পঞ্চায়েতের পক্ষ থেকে ওই স্কুলের জন্য সাধ্য অনুযায়ী কাজ করা হয়েছে। ত্রিপলও দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ তাঁরাই গ্রহণ করবে বলে সাফ জানান তিনি। যেখানে সর্ব ক্ষেত্রেই গর্ভবতী মা ও শিশুদের জন্য বারতি সতর্কতা অবলম্বন করা হয়, সেখানে ওই আইসিডিএস স্কুলটির এরূপ চরম অব্যবস্থার নিরসন কবে হয় তা দর্শনের প্রতীক্ষায় স্কুল কর্মী সহ এলাকাবাসী।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

বেহাল দশায় শ্রীপুর আইসিডিএস স্কুল
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment