Banner Top
Tuesday, 24 March, 2026

ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

দাবদাহ লাইভ, ঝাড়গ্রাম, অক্ষয় গুছাইতঃ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম লোধাসুলি ৫ নম্বর রাজ্য সড়কের মাঝে বরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বাস। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। কারোর মাথায়, কোরোর হাতে-পায়ে চোট লেগেছে। স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায় নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের রগড়া থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল ওই যাত্রীবাহী বাসটি। বরিয়া এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে  টাল খেয়ে উল্টে যায় বাসটি। বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হন। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। তারপর পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর ব্যবস্থা করে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সকালে হঠাৎ একটা ভীষণ জোরে শব্দ শুনতে পেয়েছিলাম। কী হয়েছে দেখতে বেরিয়ে আসি। দেখি, বাসটা পুরো কাত হয়ে উল্টে গিয়েছে। যাত্রীরা ভিতরেই আটকে পড়েছিলেন। তাঁদেরকে আমরাই প্রথমে বার করে আনতে থাকি। পুলিশ সূত্রে জানা যায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, সেটা নিয়ে ধন্দ রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment