Banner Top
Tuesday, 24 March, 2026

শিশু দিবসে পড়ুয়াদের ট্যাব বিতরণ মুখ্যমন্ত্রীর

                               

শিশু দিবসে মন্ত্রী সাবিনা ইয়াসমিন শিশুদের মাঝে 

                  দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য যখন তোলপাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি স্টেডিয়ামে শিশু  দিবসে পড়ুয়াদের লোভ না করার পরামর্শ দিলেন। ট্যাব বিতরণের এই অনুষ্ঠানে আরও বলেন, লোভ করতে যেও না, মনুষ্যত্বের বিকল্প হয় না। নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কিছু না বললেও হাবভাবে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু। রাস্তায় চলতে গেলে হোঁচট খেতে হয়। সংকট আসবে, ঘাবড়ে গেলে চলবে না। কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ভুলের কথা যে তিনি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গেই বলেছেন, তা বুঝতে কারও অসুবিধে হয়নি। কয়েকদিন আগে নদীয়া জেলার কৃষ্ণনগরে দলের জনসভাতেও তিনি মন্তব্য করেছিলেন, লোভ করলে তৃণমূলে থাকা যাবে না। লোভ করে টাকা করলে সমাজে বদনাম হয়। ওইদিনও তিনি বলেন, কাজ করতে গেলে ভুল হয়। স্বয়ং নেতাজি বলেছিলেন, ভূল করারও অধিকার আছে মানুষের। এক মায়ের পাঁচটা ছেলে বা হাতের পাঁচটা আঙুল সমান হয় না। ভুল করলে তাকে সংশোধন করিয়ে নিতে হয়। এদিনও ট্যাব দেওয়ার অনুষ্ঠানেও তিনি বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

শিশু দিবসে ওয়ার্ড পরিক্রমা ও স্বাস্থ্য পরীক্ষা 

         দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু-র ১৩৪ তম জন্মজয়ন্তী অনুষঙ্গে শিশু দিবস উদযাপন শিলিগুড়িতে জ্যোতির্ময় কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। আয়োজনে শিলিগুড়ি পৌর নিগম 32 নম্বর ওয়ার্ড। এই উপলক্ষে বিভিন্ন সতর্কতামুলক ব্যানার নিয়ে সারা ওয়ার্ড পরিক্রমা করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোগ প্রতিরোধ। কিভাবে মানুষের কাছে এই রোগের বিষয়গুলি তুলে ধরা যায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডঃ বীরেশ কুমার সহ পুর নিগম পারিষদ ও কাউন্সিলাররা। বিনা পয়সায় স্বাস্থ্য ও রক্ত পরীক্ষার আয়োজন।

 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিবস পালন 

             দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও শিশুদিবস পালন অন্যান্যদের থেকে একটু অন্যরকমভাবে। এই দিনটি পালন করার উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন। বিশেষ চাহিদাসম্পন্ন ও দৃষ্টিহীন প্রায় ৩৫ জন শিশুকে নিয়ে রোমাঞ্চকর টয়ট্রেন ভ্রমণ যাত্রার আয়োজন করেন তারা। এদিন শিলিগুড়ির জংশন স্টেশন থেকে রংটং পর্যন্ত এই টয়ট্রেন সফরের আয়োজন। তাদের এই অভিনব উদ্যোগে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে প্রতি বছরের মত এবারও আয়োজন করা হয়েছিল এই অভিনব উদ্যোগের। যাতে  খুশী সবাই। অনেকেই বলছেন এটা সত্যি সত্যি অভিনব উদ্যেগ। কারো প্রথমবার টয়ট্রেনের সফরের আনন্দ, কারোর আবার প্রথম ট্রেন যাত্রা। শিশুদিবসে টয় ট্রেনে চড়ে বেজায় খুশি খুদে শিশুরা। 

 



		

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

শিশু দিবসে পড়ুয়াদের ট্যাব বিতরণ মুখ্যমন্ত্রীর
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment