Banner Top
Tuesday, 24 March, 2026

সরকারি কর্মচারীদের আশ্বাস কৃষিমন্ত্রীর

                                 দাবদাহ লাইভ ডেস্কঃ  রাজ্যের সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে  মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায় অন্য সুর শোনা গেল।  বিষয়টি সম্পর্কে সরকারি কর্মীদের কিছুটা হলেও ধৈর্য ধরার পরামর্শ দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী। শনিবার বিধানসভায় ডিএ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সঠিক সময় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন। মমতা চান সরকারি কর্মীরা ভাতা পান। তবে মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের কথাও ভাবতে হয়। তিনি রাজ্যে গরিব মানুষের কথা মাথা রেখে বেশ কিছু প্রকল্প চালু করেছেন। তাঁদের কথাই আগে ভাবতে হচ্ছে।’  মুখ্যমন্ত্রীর মানবিক দিকের কথা তুলে ধরে শোভনদেব আরও বলেন, যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পান। কিন্তু যাঁদের জন্য মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি করেছেন, তাঁরা প্রতিদিন বাজারে যেতে পারেন না। দু’বেলা হয়তো ঠিক মতো খেতেও পান না। তাই মুখ্যমন্ত্রী সেই সব মানুষের কথাও ভাবছেন। চলতি বছরের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩৪ থেকে ৩৮ শতাংশ হওয়ার পরেই, রাজ্য সরকারি কর্মচারীরা ৩৫ শতাংশ ডিএ-র দাবিতে সরব হয়েছে। অন্যদিকে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। এর মধ্যেই ডিএ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।কিন্তু রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। আগের রায়ই তাঁরা বহাল রাখেন। শুক্রবার ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে একটি হলফনামা দায়ের করেছে। যার ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি মনে করছে, ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। তার মধ্যেই মন্ত্রী শোভনদেবের এহেন বক্তব্যে আস্থা রাখতে নারাজ রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, ‘আমরা রাজ্য সরকারের হলফনামা দেখেই বুঝেছি, আমাদের আরও কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমরা সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই আমাদের কাছে মন্ত্রীর বক্তব্যের কোনও যৌক্তিকতা নেই।’ অপরদিকে তৃণমূল সমর্থিত কমর্চারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তীর বলেন, ‘মুখ্যমন্ত্রীর প্রতি এখনও সরকারি কর্মচারীরা আস্থাশীল। তাই আদালতে না গিয়ে সরকারের উচিত হবে দ্রুত আলোচনায় বসে ডিএ নিয়ে সদর্থক সিদ্ধান্ত নেওয়া।’ উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষে হলফনামায় জানানো হয়েছে  ডি এ দিলে অপ্রত্যাশিত আর্থিক সঙ্কটের সম্ভাবনার উল্লেখ করা হয়েছে।

নিউজ এক ঝলকে

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

সরকারি কর্মচারীদের আশ্বাস কৃষিমন্ত্রীর
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment