Banner Top
Tuesday, 24 March, 2026

জেলার প্রাচীন গোবরজনা কালী পুজো সহস্রাধিক পাঁঠা বলি

                               দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ  মালদা জেলার প্রাচীন কালীপুজোর মধ্যে অন্যতম গোবরজনা কালী মন্দির। লোকমুখে প্রচলিত রয়েছে এই পুজো নাকি শুরু করেছিলেন ভবানী পাঠক। বর্তমানে এখানে পুজো দিতে জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে। ভক্তদের কাছে জাগ্রত কালী মন্দির হিসাবে পরিচিত ও খ্যাতি লাভ করেছে এই প্রাচীন মন্দির। বাংলা ছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খন্ড থেকেও বহু ভক্তের সমাগম হয় গোরবজনা কালি পুজোয়। ভক্তদের মনস্কামনা পূরণ হওয়াই ভক্তদের ঢল নামে এখানে। কয়েক পুরুষ ধরে এই পুজোর দায়িত্ব পালন করে আসছে স্থানীয় চৌধুরী পরিবার। তবে এই পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল তা অজানা সকলের কাছে। স্থানীয় লোকমুখে প্রচলিত রয়েছে এই পুজো নাকি শুরু করেছিলেন দেবি চৌধুরানীর ভবানি পাঠক। ডাকাতি করার আগে নদীর তীরে ঘন জঙ্গলে এই কালি পুজো দিয়ে তিনি যেতেন। এখনো মন্দিরটি রয়েছে স্থানীয় কালিন্দ্রী নদীর তীরে। নিয়ম নিষ্ঠার সাথে বর্তমানে পুজিত হয়ে আসছেন গোবরজনা কালিমাতা। গোবরজনা গ্রামের চৌধুরী পরিবারের বর্তমান সদস্যরা এই পুজো করছেন। চৌধুরী পরিবার ভাগ হয়েছে বর্তমানে। তাই প্রতিবছর পালা করে পুজোর দায়িত্ব পালন করেন বর্তমান প্রজন্ম। এই বছর পুজোর দায়িত্বে রয়েছেন স্বপন চৌধুরী। তিনি বলেন, এই পুজো ঠিক কত পুরনো তার জানা নেয় আমাদের। তবে আমার ঠাকুরদা জ্যোতিষ চৌধুরী এই পুজো করতেন গ্রামের বাসিন্দাদের নিয়ে। গ্রামের পাশে কালিন্দ্রী নদীর তীরে ঘন জঙ্গল ছিল আগে। সেখানেই জরাজীর্ণ দেবির বেদি ছিল। প্রতিবছর কালি পুজোয় হতো পুজো। আগে নদীপথে নৌকায় করে দেবীমূর্তি নিয়ে আসা হত। ধীরে ধীরে মন্দিরের ভক্তদের সমাগম বাড়তে থাকে। মন্দির চত্বরের জঙ্গল পরিষ্কার হয়ে যায়। ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ায় অনেকেই এখানে পাঁঠা বলি দেন। জাগ্রত হতে থাকেন কালিমাতা। আগে বিশাল বট গাছের নীচে মন্দির ছিল। গাছটি মারা যাওয়ার পর তৈরি করা হয় মন্দির। এখন সেই মন্দিরেই পুজো হয়ে আসছে। বর্তমানে প্রতিবছর চার থেকে পাঁচ হাজার পাঁঠা বলি হয় এখানে। এমনকি মহিষ বলির প্রচলন এখনো রয়েছে।

খবর এক নজরে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

জেলার প্রাচীন গোবরজনা কালী পুজো সহস্রাধিক পাঁঠা বলি
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment