Banner Top
Tuesday, 24 March, 2026

রাজ্যে কৃষি কাজে ড্রোন ব্যবহারের ১ম প্রশিক্ষণ এগরাতে

   

রাজ্যে কৃষি কাজে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ এগরাতে

                     দাবদাহ, এগরা, অক্ষয় গুছাইতঃ কৃষি ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে এক যুগান্তকারী বিপ্লব ঘটালো পুর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লক। ব্লকের নিমতলা কেয়া এলাকায় একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে এলাকার কৃষক বন্ধুদের হাতে কলমে শেখানো হল ড্রোনের ব্যাবহার। সম্প্রতি একটি বেসরকারি কীটনাশক সংস্থা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। অত্যাধুনিক পদ্ধতিতে জমিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার শেখানো হয়। ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে একদিকে যেমন বাঁচবে সময় অন্যদিকে তেমনই  কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবে চাষীরা । ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কিভাবে কীটনাশক স্প্রে করা হয়  তা দেখতে ভিড় জমান একালার প্রচুর কৃষকবন্ধু। বেসরকারি কীটনাশক সংস্থাটি দাবি করে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষের জমিতে কম সময়ে কম খরচে কীটনাশক স্প্রে করা যাবে। ড্রোনের মাধ্যমে এক একর জমি স্প্রে করতে সময় লাগবে মাত্র ৬-৮ মিনিট।  পাশাপাশি, একবারে ১০ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন। কৃষি ক্ষেত্রে এই প্রথম বার ড্রোনের ব্যবহার দেখতে উত্‍সাহ লক্ষ্য করা গেল চাষীদের মধ্যে। আগামী দিনে এই প্রযুক্তির ব্যবহার কৃষিক্ষেত্রে সুফল আনবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। এগরাতে সর্বপ্রথম  ড্রোন প্রযুক্তির মাধ্যমে কীটনাশক স্প্রের প্রশিক্ষণ দেওয়া শুরু হলেও পরবর্তীতে সমগ্র রাজ্যেই এই প্রযুক্তি চালু হবে বলে আশাবাদী কৃষি দপ্তর।

 


Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:

দাবদাহ লাইভ শিরোনাম

[flownews_newsticker_display name=”নিউজ আপডেট এক নজরে ” num_posts=”20″]

শিশুদের ছড়ায় পড়া

মোহনপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

দাবদাহ লাইভ


নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে


রাজ্যে প্রথম কৃষি কাজে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ এগরাতে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment