Banner Top
Tuesday, 24 March, 2026

সিলেন্ডার থেকে উদ্ধার ফেনসিডিল, আটক পাচারকারী

     

সিলেন্ডার থেকে উদ্ধার ফেনসিডিল, আটক পাচারকারী

                                   দাবদাহ লাইভ, স্বরুপনগর, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাইকে করে নিয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার আগেই বিএসএফের হাতে আটক ডেলিভারি বয়। সিলেন্ডার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। বাজেয়াপ্ত করা হয় তাঁর বাইকটি। পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমান ফেনসিডিল, বাইক সহ পাচারকারীকে তুলে দেয় বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী তারালি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্র অনুযায়ী বাইকে গ্যাস সিলেন্ডার নিয়ে তারালি গ্রামের দিকে যাওয়া এক সিলেন্ডার ডেলিভারি বয়কে আটক করে তল্লাশি চালায় তারালি বিওপি-র বিএসএফ এর জওয়ানরা। তল্লাশি চালিয়ে বাইকে থাকা গ্যাস সিলেন্ডার এর মধ্যে থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জওয়ানরা। গ্যাস সিলেন্ডার এর মুখ কেটে তার মধ্যে করে ওই বিপুল পরিমান ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল স্বরূপনগরের শাঁড়াপুল নির্মান গ্রাম পঞ্চায়েতের রাঘবকাটি গ্রামের বাসিন্দা রাহুল মিত্র নামে এক পাচারকারী। উদ্ধারকৃত ১৭৫ বোতল ফেনসিডিল, দুটি সিলেন্ডার ও পাচারকারীর ব্যবহৃত বাইক সহ পাচারকারীকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এর জওয়ানরা। এরপর ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত ফেনসিডিল সহ ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃত কতদিন যাবত পাচার কার্যের সাথে যুক্ত, তাঁর ওই কর্মকান্ডের সাথে আর কে বা কারা যুক্ত তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

শিশু বিভাগ

ছড়ায় পড়া



Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:
[flownews_posts_display name=”নিউজ এক নজরে “]

নিউজ এক নজরে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

সিলেন্ডার থেকে উদ্ধার ফেনসিডিল, আটক পাচারকারী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment