Banner Top
Tuesday, 24 March, 2026

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কোটি কোটি বিদেশি মূদ্রা

 

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কোটি কোটি বিদেশি মূদ্রা

 দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ  উত্তর ২৪ পরগনা জেলার দমদম বিমানবন্দরে চেকিং চলাকালীন এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমান বিদেশি মূদ্রা। আটক করা হয় ব্যাক্তিকে। বিদেশি মূদ্রা সহ ওই ব্যাক্তিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সাম্প্রতিক কলকাতা বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সূত্র মারফত জানা যায় এদিন কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার উদ্দেশ্যে গৌতম রবিশংকর নামে এক ব্যাক্তি বিমানবন্দরে আসে। বিমানবন্দরের নিয়ম অনুযায়ী চেকিং চলাকালীন ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলায় সন্দেহ দানা বাঁধে নিরাপত্তারক্ষীদের মনে। এরপর ব্যাগটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে ব্যাগ খুলে ৪১টি খাম বের করা হয়। পরে খামগুলি খুলতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু একেবারে চড়কগাছ। খামগুলির মধ্যে ছিল প্রচুর বিদেশি মূদ্রা। এদিন মোট ৯ কোটি বিদেশি মূদ্রা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় ওই ব্যাক্তিকে। এরপর উদ্ধারকৃত বিদেশি মূদ্রা সহ ধৃত ওই ব্যাক্তিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। ওই বিপুল পরিমান বিদেশি মূদ্রা ওই ব্যাক্তির কাছে কিভাবে এসেছে, কেনই বা গোপনীয়তা অবলম্বন করে সেগুলো নিয়ে সুদূর দুবাই পাড়ি দিতে চেয়েছিল ওই ব্যক্তি, কি উদ্দেশ্য ছিল তাঁর, সে কি কাজেই বা যুক্ত? এমনই নানান প্রশ্নের উত্তরের সন্ধান পেতে ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হবে বলে শুল্ক দপ্তর সূত্রে খবর।

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

Title


Powered By:


Powered By:


Powered By:


Powered By:


Powered By:
বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কোটি কোটি বিদেশি মূদ্রা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment