Banner Top
Tuesday, 24 March, 2026

আইসিডিএস সেন্টারের বিল্ডিং সংস্কারের দাবিতে বিক্ষোভ

   

আইসিডিএস সেন্টারের বিল্ডিং সংস্কারের দাবিতে বিক্ষোভ। দরজা জানালা বিক্রি ক্ষুব্ধ এলাকাবাসী।

        দাবদাহ লাইভ, বনগাঁ, বৈশাখী সাহাঃ জরাজীর্ণ অবস্থায় থাকা আইসিডিএস সেন্টারের ২ টি ভবন সংস্কারের বদলে ভবন দুটির দরজা, জানালা, টিনের চাল বিক্রি করে টাকা তছরুপ এর অভিযোগে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। গোপালনগরের শেরপুর মধ্যপাড়া এলাকার ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২১৯ শেরপুর মধ্যপাড়ায় জরাজীর্ণ  অবস্থায় থাকা আইসিডিএস সেন্টারের ২ টি ভবন সংস্কার না করে তার দরজা, জানালা এমনকি টিনের চাল বিক্রি করে টাকা তছরুপ করার অভিযোগে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের কথায় আমফানের বিধ্বংসী ঝড়ের তান্ডবে এলাকার বহু ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় ওই এলাকার আইসিডিএস সেন্টার এর দুটি ভবন। সংস্কারের অভাবে যা বর্তমানে ব্যাবহারের একেবারেই অনুপযুক্ত। দীর্ঘ প্রায় দেড় বছর কেটে গেলেও ভবন দুটি সংস্কার না করার ফলে প্রভূত সমস্যার সম্মুখীন ওই সেন্টারের কর্মীসহ সেন্টারে নিয়মিত যাতায়াতকারী এলাকার শিশু ও তাদের মায়েরা।  বিক্ষোভকারীদের কথায় দুটি কেন্দ্রে প্রায় ২০০ জন শিশু ও তাদের মায়েরা নিয়মিত যাতায়াত করেন। আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া ভবন দুটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় শিশুদের অন্যত্র ক্লাস করানো হয়। পাশাপাশি খোলা আকাশের নীচে চলে শিশুদের জন্য রন্ধন প্রক্রিয়া সহ খাদ্যগ্রহণ পর্ব। পাশাপাশি জরাজীর্ণ ভবন দুটির টিনের চাল, দরজা, জানালা বিক্রি করে টাকা তছরুপ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন আইসিডিএস কর্ত্তৃপক্ষের বিরুদ্ধে। একইসাথে প্রশাসনের কাছে বহুবার সেন্টার দুটি সংস্কারের আর্জি জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি জরাজীর্ণ অবস্থায় থাকা আইসিডিএস সেন্টার এর ভবন দুটি অবিলম্বে সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে তুলুক  প্রশাসন। এ প্রসঙ্গে আইসিডিএস কর্তৃপক্ষ কোনোরূপ মন্তব্য না করলেও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।

I am

Powered By:
Preview

[flownews_posts_display name=”নিউজ এক নজরে”]

দাবদাহ লাইভ শিরোনাম

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

I am
https://

Powered By:
k

I am

Powered By:
আইসিডিএস সেন্টারের বিল্ডিং সংস্কারের দাবিতে বিক্ষোভ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment