চোর সন্দেহে যুবককে গণধোলাই দাসপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিম মেদিনীপুরঃ বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালি এলাকায় ঘটছিল চুরির ঘটনা। সোমবার সকালে এলাকারই একটি মুড়ি কলের দরজা ভেঙে চুরি করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। রাজু পণ্ডিত নামে ওই ব্যক্তিকে গাছে বেঁধে শুরু হয় গণধোলাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে উন্মত্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিউজ এক ঝলকে
চোর সন্দেহে যুবককে গণধোলাই দাসপুরে
0%












