Banner Top
Tuesday, 24 March, 2026

টর্নেডে ঘর-বাড়ি ভেঙে লন্ডভন্ড সুন্দরবনের সন্দেশখালি   

 

টর্নেডে ঘর-বাড়ি ভেঙে লন্ডভন্ড সন্দেশখালি পরিদর্শনে প্রধান সহ নেতৃত্ব   

              দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ  বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি-১ ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড বিস্তীর্ণ অঞ্চল। পাঁচ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত,  বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ল।  তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে একদল প্রতিনিধি ঘটনাস্থলে পরিদর্শনে যান। বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।  ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত ২০০০ বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।  শিশুকে উদ্ধার করে ফুলবাড়ীতে আশ্রয় দেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।  শুকনো খাবার, গুঁড়ো দুধ, বিস্কুট সহ খিচুড়ি ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে ত্রিপল দেওয়া হয়েছে।  গোটা ঘটনা উত্তর ২৪ পরগনা জেলা শাসক সহ সন্দেশখালি বিডিওকে জানানো হয়েছে বলে সূত্রে খবর।

নিউজ এক নজরে

[flownews_posts_display name=”জেলার খবর এক নজরেঃ”]
টর্নেডে ঘর-বাড়ি ভেঙে লন্ডভন্ড সুন্দরবনের সন্দেশখালি   
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment