শিল্পকে বাঁচাতে ইলিশ উৎসব হোটেল পার্ক প্রাইমে
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ চকোলেট হোটেল প্রাইভেট লিমিটেড ১২ আগস্ট থেকে ২১ আগস্ট ইলিশ উৎসবের আয়োজন করেছে। কলকাতায় একটি সুপার ইলিশ উৎসব। উল্লেখ্য, করোনা মহামারী উত্তর পর্যটন ও হোটেল শিল্প ক্রমান্বয়ে পুনরুজ্জীবীত হচ্ছে। সেরা খাদ্য সরবরাহ ও পরিষেবা দিতে এই উদ্দ্যোগ বলে জানালেন হোটেল পার্ক প্রাইমের জেনারেল ম্যানেজার উমেশ বেহেরা। হোটেল পার্ক প্রাইম কলকাতা আমাদের স্থানীয় ফিশার ম্যান, মসলা সরবরাহকারী, সবজি, ফল এবং অন্যান্য বিক্রেতাদের সাহায্য করতে চায় যারা তাদের ব্যবসা চালানোর জন্য হোটেলের উপর নির্ভরশীল ছিল। এটি স্থানীয় বিক্রেতাদের আমাদের সর্বোত্তম সমর্থন দেওয়ার একটি সুযোগ। শীঘ্রই হেনরি দ্য পাব, স্কাই লাউঞ্জ খোলা রেস্তোরাঁ, সুইমিং পুল ইত্যাদি খুলতে উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলে জিএম উমেশ বেহেরা জানালেন।




















