রাজধানীতে মরফিন পাচারে আটক ২
সজল দাশগুপ্তঃ গুয়াহাটি পুলিশ আজ সকালে বিপুল পরিমানে মরফিন সহ দুজনকে আটক করেছে। ওই দুজন রাজধানী এক্সপ্রেস করে ওই মরফিন গুয়াহাটিতে নিয়ে যাচ্ছিল। ট্রেনটি গুয়াহাটি ষ্টেশনে পৌছালে গুয়াহাটি পুলিশ বিপুল পরিমান মরফিন সহ দুজনকে আটক করে। আটক দুজন কিশানগঞ্জের বাসিন্দা। ওই দুজন বহুদিন থেকেই এই মাদক পাচারের সাথে জড়িত বলে খবর পাওয়া গেছে। দুজনকে জিঞ্জাসা করে পুলিশ আরো জানতে পেরেছে আগেও তারা গুয়াহাটিতে মাদক পাচার করতে এসেছিল। তাদের কাছ থেকে মোট আটটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরফিনের দাম বর্তমান বাজারে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতন বলে জানা গেছে।
[flownews_posts_carousel_display type=”type2″ name=”নিউজ এক নজরে ” num_posts=”18″]
[flownews_posts_display name=”খবর এক নজরেঃ “]
[flownews_newsticker_display name=”খবর এক নজরেঃ ” num_posts=”20″]
রাজধানীতে মরফিন পাচারে আটক ২
0%







