পাকা বাড়ি নিরাপদ পরিবার সরকারের অঙ্গীকার

পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার — এই মূল ভাবনাকে সামনে রেখে রাজ্যজুড়ে পুরোদমে চলছে। প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলির মাথার ওপর পাকা ছাদ সুনিশ্চিত করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। সরকারি তথ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী আবাসন যোজনা-গ্রামীণ’-এর (Pradhanmantri Awas Yojana Gramin) আওতায় ইতিমধ্যেই রাজ্যে ৩৮ লক্ষ পরিবারের নাম সফলভাবে নথিভুক্ত করা হয়েছে (Awas Yojana)।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেসব যোগ্য পরিবার এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী ৩১ অগস্ট, ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল মাধ্যমের সাহায্য নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকেরা নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দুটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন:

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন করার ক্ষেত্রে মূলত তিনটি নথি কাছে রাখা আবশ্যক করা হয়েছে:

আধার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ। আবেদন সম্পর্কিত যে কোনও সমস্যা বা অতিরিক্ত তথ্যের জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয় অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সহায়তার জন্য চালু রয়েছে দুটি হেল্পলাইন নম্বর— ৮২৮২০৮২৮২০ এবং ১৮০০ ৮৮৯ ১৪৫১। পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের নিজস্ব ওয়েবসাইট prd.wb.gov.in-এ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত আড়াই মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলেছে। তবে এখনও কোনও যোগ্য পরিবারে সমীক্ষা না হয়ে থাকলে দ্রুত প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর ইমেল আইডিতে নিজেদের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম এবং মোবাইল নম্বর পাঠানোর কথাও বলেন তিনি। গত এক মাস ধরে বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে যোগ্য কোনও পরিবার যাতে সমীক্ষার বাইরে না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। 

0 Comments

Leave a Comment