Banner Top
Thursday, 9 April, 2026

৭০তম রেল সেবা পুরস্কার উদযাপন হল শিয়ালদহ বিভাগে

                                                                                                                              দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  পেশাগত নিষ্ঠা ও কার্যগত উৎকর্ষকে উদযাপন করতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে আয়োজিত হয় ৭০তম রেল সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিয়ালদহ বিভাগের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। তিনিই এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডব্লিউডব্লিউও-র সভাপতি শ্রীমতী নিধি সাক্সেনা, এডিআরএমএস সহ বিভিন্ন শাখার আধিকারিকেরা। যে সকল রেলকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২৪-২৫ অর্থবছরে শিয়ালদহ বিভাগ রেকর্ড সাফল্যের শিখরে পৌঁছেছে, এদিনের অনুষ্ঠানে সেই সকল কর্মীদের “অটল নিষ্ঠা”কে স্বীকৃতি দেওয়া হয়। সাক্সেনা জানান, ২০২৫-২৬ সালে শিয়ালদহ বিভাগ আয় ও দক্ষতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। সেগুলি হল- রেকর্ড যাত্রী সংখ্যা, ঐতিহাসিক ট্রেন পরিষেবা যার মধ্যে ৪৬টি নতুন ইএমইউ ট্রেন, নতুন মেল/এক্সপ্রেস ট্রেন, ৩ জোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। পরিকাঠামো ও যাত্রী সুবিধার্থে প্রফুল্ল দ্বার পুনরায় চালু এবং অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করে যাত্রী চলাচল সহজ করা হয়েছে। কৃষ্ণনগর-আমঘাটা শাখা চালু করে যাত্রী যাতায়াত আরও সহজ করা হয়েছে। পূর্ব রেলে প্রথম গতিশক্তি কার্গো টার্মিনাল সাতরাগাছিতে চালু হয়েছে, যা পণ্য পরিবহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ট্র্যাক নবীকরণে রেকর্ড কাজ হওয়ায় নিরাপত্তা বেড়েছে। স্ক্র্যাপ বিক্রিতে রেকর্ড সাফল্য মিলেছে। উৎসব মুখর সময়ে দমদম ও বিধাননগরে প্ল্যাটফর্ম নাম্বারিং চালু করে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্য মিলেছে। ৩৮টি স্টেশনে “দাওয়া দোস্ত” মেডিক্যাল শপ চালু হয়েছে। পলাশি, বহরমপুর কোর্ট ও শিয়ালদহে ইলেকট্রনিক ইন্টারলকিং এবং ৩৬টি স্লাইডিং বুম গেট চালু হয়েছে। বি. আর. সিংহ হাসপাতালে ৩ টেসলা এমআরআই মেশিন স্থাপন করা হয়েছে- যা ভারতীয় রেলে প্রথম। এদিন স্টেশনের মেরুদণ্ডস্বরূপ স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা, প্রযুক্তিগত বিভাগ, স্বাস্থ্য ইউনিট, নিরাপত্তা বাহিনী বিভাগকে সম্মান জানাতে মোট ২৪টি “এফিসিয়েন্সি শিল্ড” প্রদান করা হয়। তিনি এও বলেন, বর্তমান সাফল্য ভবিষ্যতের ভিত্তি মাত্র। ৩২টি নতুন প্রকল্পের জন্য ₹৪৫৩.১৯ কোটি টাকার বিনিয়োগ অনুমোদিত হয়েছে, যা যাত্রী পরিষেবাকে আরও উন্নত করবে। তিনি সকল পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের “ব্যক্তিগত মেধা ও অক্লান্ত পরিশ্রম”-কে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করার পাশাপাশি, সকল কর্মচারীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
৭০তম রেল সেবা পুরস্কার উদযাপন হল শিয়ালদহ বিভাগে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement