বিজেপির বিজয় সংকল্প সভায় তৃণমূলকে কটাক্ষ দেবদাসের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শঙ্কর চ্যাটার্জীর সমর্থনে অনুষ্ঠিত হয় ‘বিজয় সংকল্প সভা’। এই সভায় উপস্থিত ছিলেন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল এবং কেন্দ্রীয় মন্ত্রী বিএল বর্মা। সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় বিজেপি নেতৃত্ব। মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে দেবদাস মণ্ডল নাম না করেই হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করেন। তিনি বলেন, “এবার চাল চোর হারছেন, নিশ্চিন্তে থাকুন। কোনও কিন্তু-পরন্তু নেই, ৪ তারিখেই ফল মিলবে।” পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের আশায় বিজেপির দিকেই তাকিয়ে রয়েছে। এছাড়াও ভোটার তালিকা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন, রাজ্য প্রশাসনের নির্দিষ্ট অংশ ইচ্ছাকৃতভাবে বিজেপি সমর্থকদের নাম বাদ দিয়েছে। তাঁর দাবি, কোনো হিন্দু ভোটারের নাম বাদ যেতে দেওয়া হবে না এবং এই ইস্যুতেই রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। সভা থেকে বিজেপি নেতৃত্বের এই আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, ভোটের লড়াই যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ।
বিজেপির বিজয় সংকল্প সভায় তৃণমূলকে কটাক্ষ দেবদাসের
0%


















