খোলা কথা মুখোমুখি বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী
বিশেষ নির্বাচনী সংক্রান্ত সংবাদ পরিবেশন – সুমাল্য মৈত্রঃ তীব্র বর্ষণমুখর সন্ধ্যায় আমরা জনাকয়েক সাংবাদিক মুখোমুখি হয়েছিলাম বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জীর একের পর চোখা চোখা প্রশ্নের উত্তরে তিনি জানালেন তার অভিব্যক্তি। কার্যত তুলোধোনা করে ছাড়লেন তৃণমূল কংগ্রেসের।
তবে দাবদাহ সংবাদপত্রের সাংবাদিক বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জীকে প্রশ্ন করেন সদ্য প্রয়াত মুকুল রায় তো বলেই গেছেন তৃণমূল মানেই বিজেপি আবার বিজেপি মানেই তৃণমূল সেই প্রশ্ন শুনে শংকর চ্যাটার্জি বলেন তিনি মুকুল রায়কে রাজনৈতিক ভাবে শ্রদ্ধা করেন কিন্ত তিনি কি বলতে কি বলেছেন সেটা তিনি নিজেও জানতেন না ।
পাশাপাশি দাবদাহ ডিজিটালের সাংবাদিকের মুখোমুখি হয়ে তার কাছে যথেষ্ট কড়া কড়া প্রশ্ন রাখা হয়, এবং শুরুতেই বারাসাতের বিজেপি প্রার্থীকে এই প্রতিবেদক প্রশ্ন করেন বারাসাতে উন্নয়ন এর জোড়া ফুল ফুটবে না প্রতিশ্রুতির পদ্মফুল ফুটবে পাশাপাশি দাবদাহ ডিজিটালের সাংবাদিক আরও প্রশ্ন করেন ভোটের আগে এত প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটের পর সেগুলো রাখবেন তো? উত্তরে শঙ্কর চ্যাটার্জী বলেন আশাবাদী কথাই শোনান। এছাড়াও এই প্রতিবেদক প্রশ্ন করেন বারাসাতের মতো ঐতিহ্যবাহী শহরে ছড়িয়ে আছে বিভিন্ন হেরিটেজ বাড়ি যার মধ্যে বঙ্কিম ভবন কার্যত ভগ্ন দশা ও জড়া জীর্ণ ক্ষমতায় এলে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা হবে বলেও আপাততো প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী । পাশাপাশি বারাসাত স্টেডিয়ামের নাম নিয়েও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন স্টেডিয়ামের নাম বিদ্যাসাগর ক্রিড়াঙ্গন বদল করা হবে । শুধু তাই নয় বারাসাত স্টেডিয়ামের পাশেই ডাম্পিং গ্ৰাউন্ড সেটা শুনে বিজেপি প্রার্থী তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেসের সব ভুলভাল কাজ তারা বাংলার তথা ভারতের ক্রিড়া ব্যবস্হাকেই ডাম্পিং গ্রাউন্ডেই পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী । সিপিএম এবং তৃণমূল দুই দলকেই কার্যত তুলোধোনা করেছেন তিনি । এলাকায় কয়েক বছরে কোনো ভারী শিল্প আসেনি বলেও জানিয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী ।এখন দেখার পদ্ম ফুল আর জোড়া ফুল এর দ্বৈরথ এ কারা জয়লাভ করে ।
খোলা কথা মুখোমুখি বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী
0%




















