Banner Top
Thursday, 9 April, 2026

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালনে শক্তিপ্রদর্শন, নেতৃত্বে দেবদাস মন্ডল

                                                                                                                    দাবাদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নির্বাচনী কার্যালয়ে পতাকা উত্তোলনকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস, সংগঠন মজবুত করার বার্তা। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ে সোমবার ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলের প্রার্থী দেবদাস মন্ডল। দলীয় পতাকা উত্তোলনের পর সংগঠনের অতীত ঐতিহ্য ও আদর্শ তুলে ধরে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। দেবদাস মন্ডল তাঁর বক্তব্যে দাবি করেন, “দেশের রাজনৈতিক পরিসরে বিজেপি আজ এক শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং “সুশাসন ও উন্নয়ন”-এর বার্তা নিয়েই দল এগিয়ে চলেছে।” একইসঙ্গে তিনি হাবরা বিধানসভা এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক দেন এবং আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে জনসমর্থন বাড়ানোর আহ্বান জানান।এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সংগঠনকে আরও বিস্তৃত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তবে বিরোধী শিবিরের তরফে এই কর্মসূচিকে ‘নির্বাচনী প্রচারের অংশ’ বলেই কটাক্ষ করা হয়েছে। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের আস্থা অর্জনেই তাঁদের এই উদ্যোগ, যা আগামী নির্বাচনে ফলাফলেই প্রতিফলিত হবে।
বিজেপির প্রতিষ্ঠা দিবস পালনে শক্তিপ্রদর্শন, নেতৃত্বে দেবদাস মন্ডল।
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement