নারী শক্তির মঞ্চে শাসকবিরোধী সুর, তৃণমূলের বিরুদ্ধে তোপ দেবদাসের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপে ক্রমশ উথালপাথাল উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্র। এই আবহেই “মা বোনেরা দিচ্ছে ডাক, তৃণমূল সরকার নিপাত যাক”—এই তীক্ষ্ণ স্লোগানকে সামনে রেখে নারী শক্তিকে সংগঠিত করতে বৈঠক করলেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। বৈঠকে মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সভামঞ্চ থেকে দেবদাস মণ্ডল সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আক্রমণ শানান। তাঁর বক্তব্যে উঠে আসে নারী সুরক্ষা, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্বের প্রসঙ্গ—যা স্পষ্টতই নারী ভোটকে প্রভাবিত করার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, এই ধরনের আক্রমণাত্মক স্লোগান ও ভাষা যে ভোটের আগে মেরুকরণের রাজনীতিকে আরও তীব্র করছে, তা বলার অপেক্ষা রাখে না। নারী শক্তিকে সামনে রেখে বিজেপির এই প্রচার কৌশল হাবড়ার নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
নারী শক্তির মঞ্চে শাসকবিরোধী সুর, তৃণমূলের বিরুদ্ধে তোপ দেবদাসের
0%


















