IJA – এর অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ সাংবাদিকদের সুবিধা অসুবিধায় সাংবাদিকদের পাশে আছেন ঐতিহ্য মন্ডিত সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রবিবার পাঁচই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের এই সুপ্রাচীন সংগঠনের ১০২ তম অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়ে গেল । রবিবার চৌঠা এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে ছিলো আক্ষরিক অর্থেই চাঁদের হাট। শতবর্ষ পেরিয়ে আসা সাংবাদিকদের এই সুপ্রাচীন সংগঠনের ছিলো ১০২ তম অ্যানুয়াল জেনারেল মিটিং । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিরা । এসেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীও। এদিন এই শতাব্দী প্রাচীন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানের শুরুতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে পুষ্প স্তবক/ মানপত্র ও উত্তরীয় পড়িয়ে সন্মানিত করা হয় , উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিদেরও ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় আই জে এর পক্ষ থেকে । সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের ১০২ তম অ্যানুয়াল জেনারেল মিটিং এ নিজের সাংবাদিক জীবনের নানান দিকের কথা তুলে ধরেন প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, পাশাপাশি বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের গুরুত্বের কথাও তুলে ধরেন । অন্যদিকে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তার স্মৃতিচারণায় তুলে ধরেন তার ছোটোবেলায় খবরের কাগজ পড়ার অভিজ্ঞতা । এদিন ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের ১০২ তম অ্যানুয়াল জেনারেল মিটিং এ উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা অঙ্কুশ হাজরা/ একেনবাবু চরিত্রে সাড়া জাগানো অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বর্ষিয়ান অভিনেতা ও গায়ক অর্জুন চক্রবর্তী সহ টলিউডের সাথে যুক্ত আরও অনেকেই । তাদের প্রত্যেককেই হাতে স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করাও হয়। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত উপস্থিত অভিনেতা ও অভিনেত্রীরাও বলেন সাংবাদিকদের সাথে তাদের সু সম্পর্কের কথা তুলে ধরেন । এদিনের অনুষ্ঠানে সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।মাঝে সংগীত পরিবেশন করেন অভিনেতা অর্জুন চক্রবর্তী । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্ট মানুষেরা। বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।
IJA - এর অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত
0%

















