Banner Top
Thursday, 9 April, 2026

কালীঘাট মেট্রোতে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা,

আত্মহত্যার প্রবণতা বৃদ্ধিতে উদ্বিগ্ন  

                                                                                                        দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা , কোলকাতাঃ  মেট্রো স্টেশন-এ এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে ব্লু লাইনে সাময়িকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। শনিবার দুপুরে কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। মেট্রোরেল সূত্রে জানা যায়, দুপুর ১টা ৬ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের আপ লাইনে ওই ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ঘটা মাত্রই সতর্ক হয় মেট্রো কর্তৃপক্ষ এবং জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরিস্থিতি সামাল দিতে মেট্রো পরিষেবা আংশিকভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়। ওই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। ফলে মাঝের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। মেট্রো কর্মী ও উদ্ধারকারী দলের তৎপরতায় আহত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। মাত্র ২৩ মিনিটে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দুপুর ১টা বেজে ২৯ মিনিট নাগাদ চালু হয় ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা। স্বল্প সময়ের জন্য এহেন বিঘ্ন যাত্রীদের জন্য বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, মেট্রোতে আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। মেট্রোরেল সূত্রে জানা গেছে, ২০২২ সালে পাঁচজন, ২০২৩ সালে চারজন এবং ২০২৪ সালে সাতজন ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ২০২৫ সালের শেষ দুই মাস এবং চলতি বছরের জানুয়ারি মাস মিলিয়ে ইতিমধ্যেই আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের মতে, ২০২৫ সাল থেকে এই ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ভবিষ্যতের জন্য বড়সড় সতর্কবার্তা। এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করা এবং মানসিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশেষজ্ঞরা।
কালীঘাট মেট্রোতে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধিতে উদ্বিগ্ন 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement