নির্বাচনী প্রচারে পুষ্প বৃষ্টি রথীন ঘোষকে ঘিরে
দাবদাহ লাইভ, বারাসাতা, সুমাল্য মৈত্রঃ বিধানসভা নির্বাচন সংবাদঃ কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তবে আকাশে বাতাসে এখন বসন্ত নয়, বরং চৈত্রর তাপের পাশাপাশি নির্বাচনী তাপও টের পাচ্ছেন বঙ্গবাসী, পিছিয়ে নেই প্রার্থীরাও। শনিবার চৌঠা এপ্রিল চৈত্র সকালে নির্বাচনী প্রচার সারলেন মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রথীন ঘোষ। মধ্যমগ্রামের এক আবাসনের বাসিন্দারা দুদিকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পুষ্প বৃষ্টি করে রথীন ঘোষকে স্বাগত জানান। তার হাতে তুলে দেওয়া হয় পুষ্প স্তবকও, স্থানীয় এক বাসিন্দা কিছু সমস্যার কথাও শোনেন প্রার্থী রথীন ঘোষ। রথীন ঘোষ স্বাগতম সমবেত এই আওয়াজ এর মধ্যে দিয়েই বরণ করে নেওয়া হয় মধ্যমগ্রামেরই তিনবারের বিধায়ককে। তার মধ্যেই বুধবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থীকে, তার মধ্যে একজন রথীন ঘোষ, এবারে তাকে জিগ্গেস করা হলে বলেন ভোট এলেই আমাদের খোঁজ পড়ে , কিছু নথিপত্রর ব্যাপারে দেখা করতে বলেছেন করবও , পাশাপাশি উন্নয়ন এর পাঁচালী এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন রথীন ঘোষ। ফুল ফুটবে কিনা সেই উত্তর জনতাই জানে।
নির্বাচনী প্রচারে পুষ্প বৃষ্টি রথীন ঘোষকে ঘিরে
0%


















