Banner Top
Monday, 6 April, 2026

হাবরায় শক্তি প্রদর্শনে বিজেপির মহা মিছিল, তৃণমূলকে হুঁশিয়ারি দেবদাসের

                                                                                                   দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  উন্নয়ন, কর্মসংস্থান ও নারী নিরাপত্তার ইস্যুতে ভোটযুদ্ধের ডাক জয়ের উপহার যাবে মোদীর হাতে  উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত বিজেপির বিশাল মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নির্বাচনী আবহ। মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা, স্লোগান আর শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা। এদিন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, হাবড়ার প্রতিটি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার, সুস্থ জীবনযাপন, যুব সমাজের কর্মসংস্থান এবং নারী নিরাপত্তার প্রশ্নে এবার লড়াই হবে সরাসরি। তিনি আরও দাবি করেন, “তৃণমূলের অপশাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করাই এখন লক্ষ্য। সেই জয়ের ফল আমরা উপহার দেব মোদীজিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মিছিল শুধু প্রচার নয়, বরং ভোটের আগে বিজেপির শক্তি প্রদর্শন ও সংগঠনের বার্তা স্পষ্ট করে দিল। হাবড়ার মাটিতে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই, যেখানে প্রতিদিন মুখোমুখি সংঘর্ষের ইঙ্গিত মিলছে।
হাবরায় শক্তি প্রদর্শনে বিজেপির মহা মিছিল, তৃণমূলকে হুঁশিয়ারি দেবদাসের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement