দুর্নীতির বোঝা তৃণমূলকে নিশানা বসিরহাট বিজেপির
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ অমিত শাহের বক্তব্যের পরই জেলা স্তরে আক্রমণ তীব্র করল বিজেপি। চাকরি থেকে রেশন- একাধিক কেলেঙ্কারিতে সরকারের বিরুদ্ধে সরব হল সুকল্যাণ বৈদ্য। নির্বাচনের পূর্বে ‘দুর্নীতি বনাম পরিবর্তন’ ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সাম্প্রতিক ‘চার্জশিট’ মন্তব্যের পর এবার বসিরহাটে সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল বিজেপি নেতৃত্ব। বসিরহাট বিজেপি-র সাংগঠনিক জেলার কার্য্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলে। তাঁর কথায়, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব- অনেকেই আজ দুর্নীতির মামলায় জড়িত। চাকরি কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, কয়লা, গরু ও বালি—প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির ছাপ স্পষ্ট। তাঁর আরও দাবি, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ বাড়ছে এবং মানুষ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। “ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে এই সরকার। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে,”- এই ভাষাতেই কড়া বার্তা দেন তিনি।
দুর্নীতির বোঝা তৃণমূলকে নিশানা বসিরহাট বিজেপির
0%



















