দেব’ ঝড়ে কাঁপল আসানসোল–দুর্গাপুর
রোড শো-য় জনতার ঢল, ভোটযুদ্ধে তৃণমূলের শক্তি প্রদর্শন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ তারকার ঝলকে ভোটের ময়দান একেবারে সরগরম। জনসমর্থনের ঢেউয়ে ভাসল শিল্পাঞ্চল। মলয়-প্রদীপের পাশে দেব, বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বার্তা- “লড়াই এখনও একতরফা নয়”। বৃহস্পতিবার আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চল সাক্ষী থাকল এক তারকাখচিত রাজনৈতিক মহারণের। তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব-এর উপস্থিতিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হল রাস্তাঘাট। আসানসোলের তৃণমূল প্রার্থী মলয় ঘটক এবং দুর্গাপুরের প্রার্থী প্রদীপ মজুমদার-এর সমর্থনে ওই রোড শো যেন পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। দেবকে এক ঝলক দেখতে সকাল থেকেই রাস্তায় ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। উচ্ছ্বাস, স্লোগান আর দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রোড শো শুধুমাত্র প্রচার নয়- এটি ছিল আসন্ন নির্বাচনে তৃণমূলের আত্মবিশ্বাসের স্পষ্ট বার্তা। দেব নিজেও সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিকে সামনে রেখেই তৃণমূল লড়ছে। তার উপস্থিতি যেন কর্মী-সমর্থকদের আরও চাঙ্গা করে তোলে। অন্যদিকে, ওই জনসমাগমকে ঘিরে বিরোধীদের কটাক্ষও শুরু হয়েছে। তবে তৃণমূল শিবিরের দাবি- “জনতার ভালোবাসাই আমাদের আসল শক্তি, মানুষের এই ঢলই প্রতিফলিত হবে ভোটের ফলাফলে। ভোটের আগে এমন তারকাখচিত প্রচার যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই জনসমর্থনের জোয়ার ভোটবাক্সে কতটা ধরা পড়ে।
দেব' ঝড়ে কাঁপল আসানসোল–দুর্গাপুর রোড শো-য় জনতার ঢল, ভোটযুদ্ধে তৃণমূলের শক্তি প্রদর্শন
0%



















