মনোনয়ন জমা দিয়েই চোরমুক্ত হাবড়ার ডাক দেব দাসের
দুর্নীতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটমুখী হাবড়া
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ চড়ছে, আর সেই আবহেই বৃহস্পতিবার বারাসাত জেলা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। মনোনয়ন জমার পরই তাঁর স্পষ্ট বার্তা- এই নির্বাচন শুধুই ভোটের লড়াই নয়, এটি “দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান”। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবদাস সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবড়া দুর্নীতি, কাটমানি ও স্বজনপোষণের জালে জড়িয়ে পড়েছে। তাই তিনি “দুর্নীতি মুক্ত, চোর মুক্ত হাবড়া” গড়ার আহ্বান জানান সাধারণ মানুষের কাছে। শুধু অভিযোগেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তাঁর দাবি, হাবড়াকে প্রকৃত অর্থে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা ও রাজনৈতিক স্বদিচ্ছা- যা বর্তমান শাসকদলের আমলে সম্পূর্ণ অনুপস্থিত। দেবদাস মণ্ডল এদিন সাফ জানান, “এই লড়াই সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। হাবড়াকে নতুন করে গড়ে তুলতে হলে চোরদের বিদায় জানাতেই হবে।”
মনোনয়ন জমার মধ্য দিয়ে কার্যত হাবড়া বিধানসভায় বিজেপি-র প্রচারের সুর আরও তীব্র হল। এখন দেখার, এই আক্রমণাত্মক বার্তা কতটা প্রভাব ফেলে ভোটের ময়দানে।
মনোনয়ন জমা দিয়েই চোরমুক্ত হাবড়ার ডাক দেব্দাসের
0%


















