কাজই তুরুপের তাস, উন্নয়নেই বাজিমাত তৃণমূলের
হাবড়া এখনও অটুট দিদির পাশে মানুষ—জোরালো বার্তা মল্লিকের
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসে টগবগ করছে তৃণমূল শিবির। হাবড়া বিধানসভার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক স্পষ্ট ভাষায় জানায়, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা শুধু সময়ের অপেক্ষা! ৫ বছরের কাজই তুরুপের তাস, উন্নয়নেই বাজিমাত, হাবড়া এখনও অটুট দিদির পাশে মানুষ—জোরালো বার্তা দিলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের। মুখ্যমন্ত্রীর প্রার্থীপদ ঘোষণা হতেই রাজ্যের রাজনীতিতে যেন নতুন গতি এসেছে। দেওয়াল লিখন থেকে শুরু করে গ্রামগঞ্জের মাঠ—সব জায়গাতেই এখন একটাই স্লোগান, আবারও দিদি। মল্লিকের দাবি, এই জনসমর্থনের ঢেউই প্রমাণ করছে, ২০২৬-এর ফলাফল আগেই লিখে ফেলেছে মানুষ। তিনি আরও বলেন, গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের রেকর্ড গড়েছেন, সেটাই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা থেকে সামাজিক প্রকল্প—প্রতিটি ক্ষেত্রেই ‘দিদির সরকার’ মানুষের পাশে থেকেছে বলে দাবি তাঁর। হাবড়া নিয়েও আত্মবিশ্বাসী প্রার্থী। তাঁর কথায়, “হাবড়ার মানুষ আগের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে আছেন। বিরোধীদের প্রচার কাগুজে। মাটির মানুষ উন্নয়ন দেখেছে, আর সেটার জবাব ভোটবাক্সেই দেবে। নির্বাচনের আগে এই ধরনের আক্রমণাত্মক আত্মবিশ্বাস যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য। এখন দেখার—এই দাবির প্রতিফলন ভোটের ফলাফলেও কতটা মেলে।
কাজই তুরুপের তাস, উন্নয়নেই বাজিমাত তৃণমূলের হাবড়া এখনও অটুট দিদির পাশে মানুষ—জোরালো বার্তা মল্লিকের
0%

















