Banner Top
Friday, 3 April, 2026

দেশের বাউল বিদেশেও সমাদর

                                                                         দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ  বাউল গানে মিশে থাকে মাটির গন্ধ সহজ সরল বিশ্বাস,এই বিশ্বাস থেকেই বাউল গান ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে , সম্প্রতি কলকাতার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এমন‌ই এক মন ছুঁয়ে যাওয়া মনোজ্ঞ বাউল গানের আসর‌।দ্যা বাউল অফ বেঙ্গল এই সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো ‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল অফ বেঙ্গল এর বিভিন্ন ছাত্র ছাত্রীরা ছাড়াও এসেছিলেন সঞ্জয় খ্যাপা‌/ ভক্ত দাস বাউল/ সুদুর বোলপুর থেকে এসেছিলেন বাসুদেব দাস বাউল / দিব্যেন্দু দাস বাউল‌। এছাড়াও উপস্থিত ছিলেন কিংবদন্তি বাউল সম্রাট পূর্ণ দাস বাউল ‌।পরে দাবদাহ ডিজিটাল এর মুখোমুখি হয়ে   বাউল দিব্যেন্দু দাস বলেন ব্যান্ড এর সৃষ্টি আজকের থেকে নয় শ্রী চৈতন্যের আমল থেকে চলে আসছে  সেটাকেই আদি ব্যান্ড দল হিসেবে ধরা হয় ‌। পাশাপাশি দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে কিংবদন্তি বাউল সম্রাট পূর্ণ দাস বাউল বলেন বাউল গান সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন‌।পরে বিভিন্ন বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করেন, পাশাপাশি এই বিরানব্বই বছর বয়সেও এক‌ই রকম কন্ঠের মাধুর্যতা নিয়ে মঞ্চ মাতালেন এবং সমস্ত দর্শকদের মন ছুঁয়ে গেলেন কিংবদন্তি পূর্ণ দাস। দর্শকদের অনুরোধে সাড়া দিয়ে শোনালেন সেই কালজয়ী গান গোলে মালে গোলে মালে পিরিত কোরো না। সমগ্ৰ অনুষ্ঠানটাই দর্শকদের মন ছুঁয়ে যায়। 

জেলা ভিডিও

বাউল দেশ ও বিদেশে সমাদর 
User Review
95% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement