রাজ চক্রবর্তীর নির্বাচনী প্রচার
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, সুমাল্য মৈত্রঃ দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচনে নাওয়া খাওয়া ভুলে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মঙ্গলবার টিটাগড়ে জোর কদমে প্রচার সারলেন ব্যারাকপুরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী। বিভিন্ন দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করলেন প্রার্থী। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ডোর টু ডোর ভোট প্রচার সারলেন ব্যারাকপুরের তৃনমূল কংগ্রেসের এই সেলিব্রিটি প্রার্থী। হাতের কাছে প্রার্থীকে পেয়ে কেউ যেমন সেলফি তুলেছেন তেমনি অনেকেই মালা দিয়ে বরণ করে নিয়েছেন। হাসিমুখে ভোটারদের সাথে কথা বলা থেকে তাদের বিভিন্ন অভিযোগও শুনেছেন প্রার্থী। পরে দাবদাহ ডিজিটাল এর মুখোমুখি হয়ে তিনি জানালেন তার নির্বাচনী সংক্রান্ত চিন্তা ভাবনার কথা।


















