জেলাশাসকের নির্বাচন সংক্রান্ত সাংবাদিক সম্মেলন
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ সাতাশে মার্চ আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জানান, আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ সম্পূর্ণরূপে হিংসা মুক্ত, ভয় মুক্ত, প্ররোচনাবিহীন এবং ছাপ্পা সহ অবৈধ ভোট মুক্ত ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার বুথ দখল, বুথ জ্যামিং এবং ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে বিশেষ ভাবে নজরদারি করা হবে বলেও জানান। পাশাপাশি কোনো রাজ্য সরকারি কর্মী, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) স্বশাসিত সংস্থা অথবা স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে কোনো কর্মী যদি নির্বাচন প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে এফ আই আর দায়ের করা হতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি মহকুমায় মোট ৩৩ টা বিধানসভা এলাকায় বিগত তিন চার দিনে নানা গুরুত্বপূর্ণ স্থানে জেলা নির্বাচন আধিকারিক নিজে পরিদর্শন করেন। প্রতিটা এলাকাতেই জেলা নির্বাচন আধিকারিকের তরফে সর্বস্তরের সরকারি আধিকারিক ও কর্মীদের সুষ্ঠ ও অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা সম্পর্কে সচেতন করা হয় । এছাড়াও নির্বাচন কমিশনের এই নির্দেশিকা রিটার্নিং অফিসারদের মারফতৎ সকল স্তরের আধিকারিক ও কর্মীবৃন্দের মধ্যে পৌঁছে দেওয়া হবে ।
One attachment • Scanned by Gmail
জেলাশাসকের নির্বাচন সংক্রান্ত সাংবাদিক সম্মেলন
0%






