গাইঘাটায় বিএসএফের হাতে ফেনসিডিল সহ ধৃত ২ বাংলাদেশি
দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তী, গাইঘাটা: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত কালাঞ্চি বিএসএফ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের নাম মেহেদি হাসান ও মোঃ সমন মিয়া, তাঁদের বাড়ি বাংলাদেশের যশোর জেলার শার্শা থানা এলাকায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযুক্তদের আটক করে বাজেয়াপ্ত মাদকদ্রব্যসহ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরাচালান চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে গাইঘাটার দক্ষ পুলিশ অধিকারিক শুভাশিস দত্ত’র তৎপরতা অত্যন্ত প্রশংসনীয় বলে অভিমত ওয়াকিবহাল মহলের।


















