ভারতে প্রথম জটিল স্নায়বিক ক্লিনিক শীঘ্রই চালু
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ চব্বিশে মার্চ, ২০২৬ ভারতের অন্যতম স্বাস্থ্য সেবা প্রদানকারী মণিপাল হসপিটাল গ্ৰুপের অংশ মণিপাল হসপিটাল মুকুন্দপুর ডিপব্রেন স্টিমুলেশন (DBS) ক্লিনিক চালু করার কথা ঘোষণা করেছে। এই ক্লিনিকটা ভারতের মধ্যে একটা প্রথম উদ্যোগ বলে জানা যায়; যা জটিল স্নায়বিক মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের জন্য নির্ভুল চিকিৎসা প্রদান করবে। এই ক্লিনিকের দায়িত্বে ডাক্তার মিলিন্দ দেওগাঁওকর, ডিরেক্টর ও কনস্যালটেন্ট নিউরো সার্জারি, মণিপাল হসপিটাল মুকুন্দপুর। এটি নিউরো রিস্টোরেশন ও নিউরোমডুলেশন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্ৰগতি এবং রোগী কেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর চিকিৎসার প্রতি হসপিটালকেও আরও শক্তিশালী করে। তার সঙ্গে মূল টিমে রয়েছেন কনসালটেন্ট, ফিজিয়াট্রিস্ট রিহ্যাবিলিটেশন মেডিসিন ডাক্তার গৌরব সন্যাসী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালটেন্ট নিউরোলজি ডাক্তার শ্রেয়সী ঝা, যিনি পার্কিনসন ও মুভমেন্ট ডিস অর্ডার ক্লিনিকেরও গুরুত্বপূর্ণ সদস্য, এবং মিসেস শিবানি দেশমুখ লিড নিউরো ফিজিওথেরাপিস্ট পাশাপাশি তিনি নিউরো রিহ্যাবিলিটেশন এই ক্লিনিকের দায়িত্ব পালন করবেন।ডি বি এস ক্লিনিকটা মুকুন্দপুর থেকেই পরিচালিত হবে। প্রতি সোমবার ডিবিএস পরিষেবা এবং শনিবার কমপ্লেক্স পেইন ক্লিনিক চালু থাকবে, পাশাপাশি মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকও প্রতিদিন খোলা থাকবে যাতে রোগীরা নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পান। ডাক্তার শ্রেয়সী ঝা সোমবার এবং শনিবার পূর্ণ দিবস ক্লিনিকে থাকবেন এবং প্রয়োজনে ডিবিএস প্রক্রিয়ায় অংশ নেবেন। এই পরিষেবায় একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে, যেখানে নিউরোলজিস্ট,নিউরো সার্জেন পেইন বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন।
ভারতে ১ম জটিল স্নায়বিক ক্লিনিক শীঘ্রই চালু
0%


















