জীবনানন্দ সভাঘরে শক্তি- সুনীল সন্ধ্যা
দাবদাহ লাইভ, কলকাতা রবীন্দ্র সদন বাসুদেব সেনঃ ২২শে মার্চ, ২০২৬। বিকেল ৫টায় কলকাতার জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হল কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও কবি শক্তি চট্টোপাধ্যায়কে স্মরণ করে ‘ শক্তি -সুনীল সন্ধ্যা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বক্তব্য রাখলেন অধ্যাপক ডঃ অদীপ ঘোষ। তিনি বলেন,সুনীল গঙ্গোপাধ্যায় সহজ সরল ভাষায় কবিতা লিখেছেন এবং সাধারণ মানুষের সাথে তাঁর একটি নিবিড় সম্পর্ক ছিল। গদ্য লেখার জন্য তাঁকে অনেক পড়াশুনা করতে হয়েছে।
কবি ও সম্পাদক দেবজ্যোতি কর্মকার এসেছিলেন নদিয়ার করিমপুর থেকে, তিনি বললেন শক্তি চট্টোপাধ্যায় প্রসঙ্গে। করিমপুরে, যতীন্দ্রমোহন বাগচীর বাড়িতে শক্তির পদধূলি পড়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মদ্যপানের কথা উঠে এল । তবুও শক্তি চট্টোপাধ্যায়ের ‘ যেতে পারি, কিন্তু কেন যাব ? ‘বলা এবং বিশিষ্ট ভাবনা – চিন্তা বাংলা কবিতায় একটি যুগ এনে দিয়েছে, তিনি বলেন। শক্তি – সুনীল নিয়ে যৌথ নাটক ও আলোচনা সবার মন কেড়েছে। প্রায় ৫০জন কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন, দত্তপুকুরের অনঘ সাহিত্য পত্র। সম্পাদক মধুমিতা রায় এবং জ্যোতির্ময় রায় সুন্দর ভাবে উপস্থাপন করেন পুরো অনুষ্ঠান।


















